advertisement

Howrah News: মরণোত্তর চক্ষু ও দেহদান কেন্দ্রের সূচনা হাওড়ার গ্রামে, প্রথম বিধায়কের সম্মানে নামকরণ, গ্রাম্য চিকিৎসা ব্যবস্থায় সাহসী পদক্ষেপ

Last Updated:

Howrah News: হাওড়ার উদং গ্রামে মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হল। এলাকার প্রথম বিধায়ক ডাঃ তারাপদ প্রামাণিক মহাশয়ের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে।

হাওড়ার উদং গ্রামে মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র
হাওড়ার উদং গ্রামে মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র
হাওড়া, রাকেশ মাইতি: মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র এবার হাওড়ার গ্রামে। সারা পৃথিবী জুড়ে অন্ধত্বের সমস্যায় বহু মানুষ ভুগছে। মৃত্যু পরবর্তী চক্ষুদানের মাধ্যমে সেই সমস্যার বেশ কিছু অংশ সমাধান করা যেতে পারে। অন্যদিকে, চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টিকে আরও উন্নত করতে দেহদান একটি সচেতন ও সাহসী পদক্ষেপ। যদিও এই কর্মকাণ্ড শিক্ষিত এবং উন্নত এলাকায় একসময় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সেই ধারাবাহিকতা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। সর্বস্তরের উন্নতির সঙ্গে সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।
সেই দিক থেকে পিছিয়ে নেই গ্রামও। এবার হাওড়ার উদং গ্রামে মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রর সূচনা হল। এলাকার প্রথম বিধায়ক ডাঃ তারাপদ প্রামাণিক মহাশয়ের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। ডা . তারাপদ প্রামাণিক স্মৃতি চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র।
আরও পড়ুনঃ ৫০ বছরের সমস্যার অবসান! চাকদহে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ সরকারের
‘ভাবনা’ এবং ‘অমরাগড়ি যুব সংঘ’-র নেতৃত্বে একটি দেহদান সচেতনতামূলক মিছিল দীর্ঘ পথ পরিক্রমার পর উদং উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছায়। সেখানেই এক মনোজ্ঞ অনুষ্ঠানে দেহদান সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেহদান আন্দোলনের নেতা শঙ্কর খাঁ, মানস পাল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল, ডা. সমীর প্রামাণিক, দেবাশীষ মজুমদার রাজকুমার প্রামাণিক, উদং উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা জ্যোৎস্না মেউর-সহ অন্যান্য বিশিষ্টরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেন্দ্রটির পরিচালক প্রদীপ রঞ্জন রীত বলেন, মরণোত্তর চক্ষুদান অনেক অন্ধকে ফিরিয়ে দিতে পারে দৃষ্টি। মরণোত্তর দেহদান শিক্ষার্থী চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নে সহায়তা করবে। কুসংস্কার ও দ্বিধা কাটিয়ে মরণোত্তর চক্ষু ও দেহদানে অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: মরণোত্তর চক্ষু ও দেহদান কেন্দ্রের সূচনা হাওড়ার গ্রামে, প্রথম বিধায়কের সম্মানে নামকরণ, গ্রাম্য চিকিৎসা ব্যবস্থায় সাহসী পদক্ষেপ
Next Article
advertisement
Strait of Hormuz: হরমুজ প্রণালী: জানুন কীভাবে এর নামকরণ হল এবং কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হত?
হরমুজ প্রণালী: জানুন কীভাবে এর নামকরণ হল,কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলে?
  • হরমুজ প্রণালী

  • জানুন কীভাবে এর নামকরণ হল

  • কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হত?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement