advertisement

Nadia News: ৫০ বছরের সমস্যার অবসান! চাকদহে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ সরকারের

Last Updated:

Nadia News: প্রায় ৫০ বছরের সমস্যার অবসান। চাকদহে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু হল। প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ডবল লেন হিসেবে নির্মিত হবে। মাঝখানে থাকবে ডিভাইডার। রাস্তার দু'পাশে জল নিষ্কাশনের জন্য তৈরি করা হবে নর্দমা।

+
চাকদহে

চাকদহে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু

চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রায় ৫০ বছরের সমস্যার অবসান। চাকদহ চৌরাস্তা বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত নতুন দুই লেনের রাস্তার কাজ শুরু। দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরনো সমস্যার অবসান ঘটতে চলেছে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে অনুমোদন পেল চাকদহ চৌরাস্তা থেকে বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্প।
এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ডবল লেন হিসেবে নির্মিত হবে। প্রতিটি লেনের প্রস্থ হবে সাত মিটার করে এবং মাঝখানে থাকবে একটি ডিভাইডার। রাস্তার দু’পাশে জল নিষ্কাশনের জন্য তৈরি করা হবে নর্দমা। পুরো রাস্তা পেভার ব্লক দিয়ে নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ট্যুরিস্ট গাইড হতে চান? হেরিটেজ শহর শান্তিপুরে পর্যটন প্রশিক্ষণ, কর্মসংস্থানের বিরাট সুযোগ
এই প্রকল্পের জন্য রাস্তা নির্মাণ, ড্রেন ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন মিলিয়ে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা সারানোর কাজ-সহ বিভিন্ন শিফটিং খাতে আরও প্রায় আট কোটি টাকা খরচ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চেয়ারের দামেই খাট! লোহার ফ্রেমে নাইলনের ফিতে বুনে চোখের সামনে তৈরি হচ্ছে এই আসবাব, যেমন আরামদায়ক তেমন টেকসই
দীর্ঘদিন ধরেই অত্যন্ত জনবহুল এই রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যেত। ফলে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হত। স্কুল পড়ুয়া, পথচারী ও যানবাহন চালকদের পাশাপাশি ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার ছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশেষে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আবহ দেখা দিয়েছে। সাধারণ মানুষ, গাড়িচালক ও ব্যবসায়ীরা মনে করছেন, এই নতুন ডবল রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই দীর্ঘদিনের দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ৫০ বছরের সমস্যার অবসান! চাকদহে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ সরকারের
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement