advertisement

চেয়ারের দামেই খাট! লোহার ফ্রেমে নাইলনের ফিতে বুনে চোখের সামনে তৈরি হচ্ছে এই আসবাব, যেমন আরামদায়ক তেমন টেকসই

Last Updated:

North 24 Parganas News: নতুন রূপে ফিরে এসেছে খাটিয়া। লোহার শক্ত ফ্রেমের উপর নাইলন ফিতে বোনা এই আধুনিক খাটিয়া আরামদায়ক ও টেকসই। মধ্যপ্রদেশের বেশ কিছু যুবক বসিরহাটে বাড়ি বাড়ি ঘুরে খাটিয়া তৈরি করে দিচ্ছেন।

+
নাইলন

নাইলন খাটিয়া

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: নাইলন ফিতে দিয়ে বোনা খাটিয়ার চাহিদা নতুন করে বাড়ছে। বাড়ির সামনে বসেই তৈরি হচ্ছে। মাত্র একটি চেয়ারের দামেই। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন গ্রামে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে খাটিয়া। তবে আগের সেই কাঠ ও দড়ির খাটিয়া নয়। এখন লোহার মজবুত ফ্রেমে নাইলন ফিতে বুনে তৈরি হচ্ছে আরামদায়ক ও টেকসই খাটিয়া। দামও তুলনামূলক কম হওয়ায় গ্রামের মানুষের মধ্যে এই খাটিয়া কেনার আগ্রহ চোখে পড়ার মতো।
এক সময় গ্রামবাংলায় খাটিয়ার বেশ চল ছিল। কাঠের কাঠামোর উপর দড়ি টান দিয়ে তৈরি হত সেই খাটিয়া। বাড়ির উঠোনে বসে আড্ডা, বিশ্রাম কিংবা অতিথি আপ্যায়নের অন্যতম আসবাব ছিল এটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দড়ির খাটিয়ার ব্যবহার অনেকটাই কমে গিয়েছিল।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! দলছুট দাঁতালের আছাড়ে মহিলার মৃত্যু, আহত যুবক, আতঙ্কে কাঁটা বাসিন্দারা
এখন আবার নতুন রূপে ফিরে এসেছে খাটিয়া। লোহার শক্ত ফ্রেমের উপর নাইলন ফিতে পেঁচিয়ে বুনে তৈরি হচ্ছে এই আধুনিক খাটিয়া। দড়ির তুলনায় নাইলন ফিতে অনেক বেশি টেকসই হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায় বলেই দাবি বিক্রেতাদের। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বেশ কিছু যুবক এই কাজের সঙ্গে যুক্ত। তারা বাইকে করে খাটিয়ার ফ্রেম ও নাইলন ফিতে-সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। আগ্রহী ক্রেতার বাড়িতে পৌঁছে চোখের সামনেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ফিতে বুনে সম্পূর্ণ খাটিয়া তৈরি করে দিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্রেতারা জানিয়েছেন, একটি খাটিয়ার দাম প্রায় ১৫০০ টাকার কাছাকাছি। বাইকে খাটিয়ার সরঞ্জাম নিয়ে ঘুরছেন তারা। দিনে গড়ে দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে বলেও জানিয়েছেন তারা। গ্রামের মানুষও এই সুবিধা পেয়ে বেশ খুশি। অনেকেই খাটিয়ার মজবুত ফ্রেম ও নাইলন ফিতের বুনন দেখে তারপরই কিনছেন। কম দামে টেকসই ও আরামদায়ক হওয়ায় বসিরহাটের গ্রামাঞ্চলে এই নতুন ধরনের খাটিয়া ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
চেয়ারের দামেই খাট! লোহার ফ্রেমে নাইলনের ফিতে বুনে চোখের সামনে তৈরি হচ্ছে এই আসবাব, যেমন আরামদায়ক তেমন টেকসই
Next Article
advertisement
Iran-Israel Clash: চরম আকার নিচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ! 'আলোচনা এবং কূটনীতির' মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত, সাফ বক্তব্য জয়শঙ্করের
'আলোচনা এবং কূটনীতির' মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত', সাফ বক্তব্য জয়শঙ্করের
  • ইরান-ইজরায়েল সংঘাতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে

  • বিদেশমন্ত্রী জয়শঙ্কর আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর পক্ষে

  • পশ্চিম এশিয়ায় ভারতীয়দের সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement