TRENDING:

Success Story: অতিমারির অভিশাপই এসেছে আশীর্বাদ হয়ে, অনলাইনে সুরসাধনা করে প্রত্যন্ত গ্রামের ইংরেজি শিক্ষক আজ প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী

Last Updated:

Success Story: করোনার কঠিন সময়েই খুঁজে পেলেন নিজের পথ, আজ তিনি জনপ্রিয় শিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: করোনা ভাইরাস কার্যত হয়ে উঠেছিল আশীর্বাদ। আজ তিনি বাংলার পরিচিত মাউথ অর্গান শিল্পী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের প্রত্যন্ত গ্রাম চন্দনপুরের কমলাকান্ত মাইতি। পেশায় তিনি ইংরেজি শিক্ষক। ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল। পড়াশোনার পাশাপাশি সুরের জগতেই কাটত তাঁর অবসর সময়। তবে নিয়মিতভাবে সঙ্গীতচর্চার সুযোগ খুব একটা ছিল না। জীবনের ব্যস্ততার মাঝে শখটুকুই ছিল ভরসা। কিন্তু হঠাৎ করে আসা করোনা পরিস্থিতি তাঁর জীবনের ছন্দটাই বদলে দেয়। সেই সময়েই তিনি নিজের ভিতরের প্রতিভাকে নতুনভাবে খুঁজে পান।
advertisement

লকডাউনের দীর্ঘ সময়টা অনেকের কাছেই ছিল কঠিন। কিন্তু কমলাকান্ত মাইতির কাছে সেটাই হয়ে ওঠে নতুন শুরু। বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখতে দেখতে তাঁর মাউথ অর্গানের প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই আগ্রহ নেশায় পরিণত হয়। তিনি অনলাইনে মাউথ অর্গান শেখা শুরু করেন। বিভিন্ন শিক্ষকের ক্লাস করেন। প্রতিদিন নিয়ম করে অনুশীলন চালিয়ে যান। প্রথমদিকে অনেক সমস্যা হয়েছিল। তবুও তিনি থেমে যাননি। নিজের চেষ্টা আর ধৈর্য দিয়ে এগিয়ে গেছেন। ধীরে ধীরে সুরের উপর তাঁর দখল বাড়তে থাকে। আত্মবিশ্বাসও বেড়ে যায়।

advertisement

অনুশীলনের ফল খুব শিগগিরই মিলতে শুরু করে। প্রথমে স্থানীয় ছোট ছোট অনুষ্ঠানে তাঁর ডাক পড়ে। গ্রামের মঞ্চেই শুরু হয় তাঁর যাত্রা। সেখানে তাঁর সুরে মুগ্ধ হন দর্শকরা। এরপর একের পর এক অনুষ্ঠান থেকে ডাক আসতে থাকে। তাঁর পরিবেশনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে বাংলার বিভিন্ন জেলায় পৌঁছে যায় তাঁর নাম। বাংলার কোণায় কোণায় প্রতি মঞ্চেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তাঁর সুরে থাকে এক আলাদা আবেগ। যা খুব সহজেই মানুষের মন ছুঁয়ে যায়।

advertisement

আরও পড়ুন : কিডনিতে পাথর, মাইগ্রেন…আর কোন কোন রোগে কাজুবাদাম বিপজ্জনক? জানুন কারা ভুলেও এটা দাঁতে কাটবেন না

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

আজ তিনি বাংলার পরিচিত মাউথ অর্গান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। শিক্ষকতার পাশাপাশি মাউথ অর্গান এখন তাঁর পরিচয়ের বড় অংশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত ডাক পান তিনি। তাঁর সুর শুনতে ভিড় জমান অসংখ্য মানুষ। মঞ্চে উঠলেই তৈরি হয় এক আলাদা উন্মাদনা। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। তাঁর সাফল্যের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণা। কঠিন সময়কেও কীভাবে সুযোগে বদলানো যায়, সেটাই তিনি দেখিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: অতিমারির অভিশাপই এসেছে আশীর্বাদ হয়ে, অনলাইনে সুরসাধনা করে প্রত্যন্ত গ্রামের ইংরেজি শিক্ষক আজ প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল