TRENDING:

North 24 Parganas News: 'স্যর না এলে ক্লাস নয়', কাঁদতে কাঁদতে বিক্ষোভ পড়ুয়াদের, তালা ঝুলল স্কুলে

Last Updated:

North 24 Parganas News: কেউ স্যারের হাত আঁকড়ে ধরে, কেউ আবার চোখের জলে ভাসিয়ে অনুরোধ জানায়—'স্যর, আপনি আমাদের ছেড়ে যাবেন না।'কিন্তু এই আবেগঘন দৃশ্যের মধ্যেই প্রতিবাদের সুরও চড়া হতে থাকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ‘স্যার না এলে ক্লাস নয়’—বসিরহাটে তালা মেরে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একদিকে আবেগ, অন্যদিকে উত্তেজনা—এই দুইয়ের মিশেলে তৈরি হল এক ব্যতিক্রমী পরিস্থিতি।
advertisement

পার্শ্ব শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির নোটিশ আসতেই প্রিয় শিক্ষককে ঘিরে কাঁদতে দেখা গেল ছোট্ট পড়ুয়াদের, আর সেই আবেগই দ্রুত রূপ নেয় বিক্ষোভে।এদিন সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

আরও পড়ুন- মীন রাশিতে মঙ্গলের গোচর…! শনির কৃপায় লাগবে ‘জ্যাকপট’, ৪ রাশির পোয়া বারো, অর্থ-যশ-খ্যাতি তুঙ্গে

কেউ স্যারের হাত আঁকড়ে ধরে, কেউ আবার চোখের জলে ভাসিয়ে অনুরোধ জানায়—’স্যর, আপনি আমাদের ছেড়ে যাবেন না।’ কিন্তু এই আবেগঘন দৃশ্যের মধ্যেই প্রতিবাদের সুরও চড়া হতে থাকে। শিক্ষকের বদলি রুখতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! ৫০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ভারী বৃষ্টি, রাজ্যের ৫ জেলায় প্রবল দুর্যোগ, এল আবহাওয়ার বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, কৌশিক বিশ্বাসকে এই স্কুলেই রাখতে হবে। অভিভাবকদের একাংশ জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, ছাত্রছাত্রীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই তাঁকে সরানো হলে পড়াশোনার ক্ষতি অনিবার্য। পড়ুয়া থেকে অভিভাবক—সকলেরই জানায়, ওই শিক্ষক স্কুলে না এলে পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এর ফলে দিনের একটি বড় অংশ জুড়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: 'স্যর না এলে ক্লাস নয়', কাঁদতে কাঁদতে বিক্ষোভ পড়ুয়াদের, তালা ঝুলল স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল