TRENDING:

Sayantika Banerjee: 'বরানগরের আকৃতি গামলার মতো!' সায়ন্তিকার মন্তব্য ঘিরে জোর চর্চা, কী বলেছেন তৃণমূল প্রার্থী?

Last Updated:

Sayantika Banerjee: বরানগরের আকৃতি গামলার মতো, প্রার্থী সায়ন্তিকার মন্তব্য ঘিরে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। কেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বরানগরের ভৌগোলিক আকৃতি গামলার মতো! তৃণমূল প্রার্থীর এমন মন্তব্য ঘিরেই এখন জোর চর্চা। বিধানসভা নির্বাচনের প্রচারে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্কও।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
advertisement

“বরানগর একটা গামলার মতো, ভৌগোলিক কারণেই এখানে জল জমে,” বলে সমস্যার দায় এড়ান তিনি। ভোট প্রচার থেকেই এমন মন্তব্য করতে শোনা যায় প্রার্থীকে, এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরেই বরানগরের বিভিন্ন এলাকায় জলজমা একটি বড় সমস্যা। বর্ষাকাল এলেই রাস্তাঘাট ও আবাসিক এলাকায় জল জমে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: ‘প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর?

এবারের নির্বাচনী প্রচারেও সেই ক্ষোভই বারবার উঠে আসছে ভোটারদের মুখে। অনেকেই প্রার্থীর কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। যদিও নিজের অবস্থান স্পষ্ট করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আগের তুলনায় জলনিকাশি ব্যবস্থার উন্নতিতে অনেকটাই কাজ হয়েছে এবং সমস্যা সমাধানে তিনি সচেষ্ট। তবে এলাকার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ নিচু জমি হওয়ার কারণেই জল জমার প্রবণতা বেশি এমনটাই তাঁর মত।

advertisement

View More

আরও পড়ুন: বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি থাকল ১৯! শিরোনামে পানিহাটির প্রার্থীর নাম

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

প্রার্থীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, সমস্যার দায় এড়াতেই এমন মন্তব্য করা হয়েছে। যদিও শাসকদলের দাবি, বাস্তব পরিস্থিতি তুলে ধরতেই এই বক্তব্য, এবং ধাপে ধাপে সমস্যার সমাধানে কাজ চলছে। এদিকে, নির্বাচনের মুখে জলজমা ইস্যু যে বরানগরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। ভোটের ফলাফলে এই ইস্যুর প্রভাব পড়বে কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Sayantika Banerjee: 'বরানগরের আকৃতি গামলার মতো!' সায়ন্তিকার মন্তব্য ঘিরে জোর চর্চা, কী বলেছেন তৃণমূল প্রার্থী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল