বেচারাম জানান, সারা বছরই তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সেই কারণেই এবারের প্রচারে মানুষের বিপুল সাড়া পাচ্ছেন বলে দাবি তাঁর। মানুষের চোখে-মুখে উৎসাহ ও সমর্থনের ছাপ স্পষ্ট, এমনটাই মনে করছেন তিনি। এই উষ্ণ অভ্যর্থনা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে বলেও জানান বেচারাম মান্না।
আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে
advertisement
তিনি বলেন, “হেঁটে প্রচার করলে মানুষের কাছে পৌঁছনো সহজ হয়। প্রত্যেক বাড়িতে যাওয়া যায়, সবার সঙ্গে কথা বলা যায়।” এই সরাসরি যোগাযোগই তাঁর প্রচারের মূল শক্তি বলে মনে করেন তিনি। মানুষের সমস্যার কথা শোনা এবং তা সমাধানের আশ্বাস দেওয়াকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।একইসঙ্গে, সিঙ্গুরের মানুষ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখবেন বলেও আশাবাদী তিনি।
তাঁর দাবি, গতবারের থেকেও বেশি ব্যবধানে জয়লাভ করা সম্ভব হবে, কারণ মানুষের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। সব মিলিয়ে, পদযাত্রাকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর এই প্রচার কৌশলকে সফল বলেই মনে করছেন বেচারাম মান্না। তাঁর বিশ্বাস, এই পরিশ্রম এবং মানুষের সমর্থনই আসন্ন নির্বাচনে বড় সাফল্য এনে দেবে।






