East Bardhaman News: পরাধীনতার সাক্ষী থেকে ভোটাধিকার রক্ষা! ১০৪ বছরে পৌঁছেও জিতলেন জামালপুরের স্বাধীনতা সংগ্রামী
- Reported by:Sayani Sarkar
- Published by:Suman Majumder
Last Updated:
Assembly Election : স্বাধীনতা সংগ্রামী ছিলেম তিনি। সেই তাঁকেও বিচারাধীন থাকতে হয়েছে। অবশেষে ঘুচলো 'বিচারাধীন' তকমা। SIR-এ নাম এল ১০৪ বছর বয়সী বৃদ্ধ শেখ ইব্রাহিমের।
জামালপুর,সায়নী সরকার : অবশেষে ঘুচল ‘বিচারাধীন’ তকমা, SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নাম এল ১০৪ বছর বয়সী বৃদ্ধ শেখ ইব্রাহিমের।
পূর্ব বর্ধমানের জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বত্রিশবিঘা গ্রাম, এই গ্রামের ১৩৮ নং বুথের ভোটার ও আদি বাসিন্দা হলেন শেখ ইব্রাহিম। বর্তমানে জীর্ণ শরীর, ঝাপসা চোখ মনের মধ্যে গেঁথে রয়েছে একরাশ অভিজ্ঞতা। দেখেছেন পরাধীন ভারতের সংগ্রাম,যোগ দিয়েছেন ভারত ছাড়ো আন্দোলনে,চাক্ষুষ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হাওড়াভ ব্রিজের নির্মাণ। সেই ১০৪ বছরের শেখ ইব্রাহিমের নামই ছিল ভারতের নির্বাচন কমিশনের তালিকায় ‘বিচারাধীন’ বা ‘আন্ডার এ্যডজুডিকেশন’।
advertisement
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইব্রাহিমের পরাধীন ভারতে জন্ম। ১৩২৯ বঙ্গাব্দের মাঘ মাসে জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা ভোট প্রতিবারই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তিনি। অথচ, জীবনের শেষপ্রান্তে এসে নিজের নাগরিকত্বের প্রমাণের লড়াইয়ে সামিল হতে হচ্ছে তাকে।এসআইআর তালিকায় ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল ১০৪ বছর বয়সী শেখ ইব্রাহিমকে। তাঁর পরিবারের একাধিক সদস্যের পরিণতিও একই হয়েছিল।
advertisement
advertisement
শেখ ইব্রাহিমের দাবি, বাংলার ১৩২৯ সালের মাঘ মাসে তাঁর জন্ম। স্ত্রী আসেমা বেগম ১৮ বছর আগে প্রয়াত হয়েছেন। ইব্রাহিমের ৬ ছেলে ও ২ মেয়ে। বাংলায় এসআইআর পর্ব শুরু হওয়ার পর ২৯ জানুয়ারি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সির’ কথা উল্লেখ করে প্রবীণ শেখ ইব্রাহিমকে সশরীরে ব্লকের বিডিও অফিসে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়।
advertisement
ওই নোটিশ বৃদ্ধর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ১৩৮ নম্বর বুথের বিএলও। তা নিয়ে তোলপাড় পড়তেই কমিশনের প্রতিনিধিরা ১০৪ বছর বয়সী শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়ে শুনানি সারেন। তাঁরা বৃদ্ধের প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করে যান। এত কিছুর পরেও সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় শেখ ইব্রাহিমের নাম ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন- প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত
অবশেষে ‘বিচারাধীন’ তকমা ঘুচলো শেখ ইব্রাহিমের। ২৪ শে মার্চ প্রকাশিত SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসে তার অর্থাৎ তিনি ভোট দিতে পারবেন। শুধু তারই নয় তার পরিবারের যে সদস্যদের নাম বিচারাধীন তালিকায় ছিল তাদের নাম এসেছে সাপ্লিমেন্টারি তালিকা। শেখ ইব্রাহিমের ছেলে শেখ রাইহানউদ্দিন বলেন, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্টে আমাদের বৈধ ভোটার হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা ভোট দিতে পারব,আমরা খুব খুশি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 9:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: পরাধীনতার সাক্ষী থেকে ভোটাধিকার রক্ষা! ১০৪ বছরে পৌঁছেও জিতলেন জামালপুরের স্বাধীনতা সংগ্রামী








