TRENDING:

North 24 Parganas News: কাজ করছিলেন কারখানার শেডে, পা হড়কে রক্তারক্তি কাণ্ড! মর্মান্তিক পরিণতি শ্রমিকের, সুরক্ষা নিয়ে প্রশ্ন

Last Updated:

North 24 Parganas News: ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানার শেড থেকে পড়ে মৃত্যু হল শ্রমিকের! টিন লাগানোর সময় হঠাৎ পা ফসকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণ রক্ষা করা যায়নি। কাজের সুরক্ষাবিধি নিয়ে উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানার শেড থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে এদিন এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। মৃতের নাম প্রদীপ মিত্র (৫৮)। তিনি পাতুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন একটি কারখানায় টিনের শেড বসানোর কাজ চলছিল।
হাসপাতালে অন্য শ্রমিকদের ভিড়
হাসপাতালে অন্য শ্রমিকদের ভিড়
advertisement

কাজ চলাকালীন হঠাৎই পা হড়কে উপর থেকে নিচে পড়ে যান প্রদীপবাবু। সেই সময় অধিকাংশ কর্মী ছুটি হয়ে বেরিয়ে গেলেও কয়েকজন শ্রমিক তখনও কাজ করছিলেন। তাঁদের সামনেই এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা দ্রুত গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: নামমাত্র খরচে দেখে আসুন নাইজেরিয়ানদের ব্যালেন্স ড্যান্স, অশোকনগরে গেলেই মিলবে সুযোগ! দুঃখ ভুলে যাবেন নিমেষে

advertisement

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ইতিমধ্যেই পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর কারখানা এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, সেই সময় ওই ব্যক্তি টিন লাগানোর কাজ করছিলেন। হঠাৎই কানে আসে শব্দ, ছুটে গিয়ে দেখেন পড়ে রয়েছেন তিনি। আরও অন্যান্য কর্মীরাও তখন ছুটে আসেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ভাল মানুষ ছিলেন, নিজের মত নিজে কাজ করতেন বলে জানিয়েছেন সকলে। হঠাৎ করে এমন দূর্ঘটনা হবে কেউই ভাবতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কাজ করছিলেন কারখানার শেডে, পা হড়কে রক্তারক্তি কাণ্ড! মর্মান্তিক পরিণতি শ্রমিকের, সুরক্ষা নিয়ে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল