advertisement

South 24 Parganas News: কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, মুহূর্তের মধ্যে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন! নরেন্দ্রপুরে হুলুস্থুল কাণ্ড, বরাতজোরে বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

South 24 Parganas News: নরেন্দ্রপুরে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। খবর, কারখানার গোডাউনে আগুন লাগে।

কারখানার গোডাউনে আগুন, দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে
কারখানার গোডাউনে আগুন, দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মন্ডল: নরেন্দ্রপুরে ডাবর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গত মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার গোডাউনে আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে কার্টুন মজুত ছিল। সেখানেই প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন দ্রুত ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রুপ ধারণ করে।
আরও পড়ুন: স্কুলে যেতে গা ঘিনঘিন করে ছাত্রীদের, রুমাল না থাকলে পথে বেহুঁশ হওয়ার জোগাড়! ভাগাড়ের হাল গঙ্গার, চেয়ারম্যানের ওয়ার্ডে দূষণের রাজত্ব
কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গোডাউনের ভেতরে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাও ব্যবহার করা হয়। তবে খবর পেয়ে আসে দমকল। এরপর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখান হাজির হয় পুলিশও। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাহুবলীদের শক্তি প্রর্দশন, পুরুষ-মহিলা মিলেমিশে একাকার! পাঞ্জা প্রতিযোগিতায় পালোয়ানদের লড়াই দেখে তাক লেগে যাবে
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন সময়মতো নজরে আসায় প্রাণহানির মতো ঘটনা হয়নি। তবে যদি আরও গভীর রাতে আগুন লাগত, তাহলে বড় বিপদের আশঙ্কা ছিল। অন্যদিকে দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, মুহূর্তের মধ্যে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন! নরেন্দ্রপুরে হুলুস্থুল কাণ্ড, বরাতজোরে বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement