advertisement

Circus Show: নামমাত্র খরচে দেখে আসুন নাইজেরিয়ানদের ব্যালেন্স ড্যান্স, অশোকনগরে গেলেই মিলবে সুযোগ! দুঃখ ভুলে যাবেন নিমেষে

Last Updated:

North 24 Parganas Circus Show: হারিয়ে যেতে বসা সার্কালের আসর অশোকনগরে। দীর্ঘ ১২ বছ পর আবার সার্কাসের দল হাজির হয়েছে শহরে। দিনে তিনটি করে শো। টিকিটের মূল্য সাধ্যের মধ্য়ে ছোট থেকে বড়, সকলের উন্মাদনা তুঙ্গে।

+
সার্কাস

সার্কাস দেখতে ভিড়

উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দীর্ঘ প্রায় ১২ বছর পর হারিয়ে যাওয়া বিনোদনের ‘অজন্তা সার্কাস’ এল অশোকনগরে। অতীতে মানুষের নস্টালজিয়া ঘিরে থাকত এই সার্কাস নিয়ে। সার্কাসের নানা রকম পশু পাখির খেলা শিশুসহ সকল মানুষের মন জয় করে নিত। কিন্তু, পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। আজ ইন্টারনেটের যুগে রীতিমতো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন। ফলে সার্কাসের জৌলুষ আগের মত নেই বললেই চলে। নেই বাঘের খেলা, নেই হাতি, জলহস্তী।
পাখি, কুকুর সহ ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও, এখন তাও বন্ধ করে দিয়েছে সরকারি নির্দেশিকা। ফলে অনেকাংশে ফিকে হয়ে গিয়েছে এই  বিনোদন। বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে অশোকনগর হরিপুর ময়দানে তাঁবু খাটিয়েছে অজন্তা সার্কাস। এদিন থেকে টানা প্রায় এক মাস চলবে এই সার্কাস। সন্তানদের এই হারিয়ে যেতে বসা মনোরঞ্জন সার্কাসের আনন্দ দিতে, বহু পরিবারকে দেখা গেল বাড়ির কচিকাঁচাদের নিয়েও হাজির হতে। সার্কাসের বিভিন্ন খেলা দেখে মাঝে মাঝেই হাততালিতে ফেটে পড়ল দর্শক আসন। দিনে তিনটি করে শো রাখা হয়েছে দর্শকদের জন্য।
advertisement
advertisement
টিকিটও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। ১০০, ১৫০, ২০০ এবং ৩০০ টাকা। তবে যদি কেউ মনে করে থাকেন পশু পাখির খেলা দেখতে পাবেন এই সার্কাসে, তবে তা কিন্তু নেই। এখানে শুধু আছে বিদেশিদের ব্যালেন্সের খেলা, গ্লোব, ফায়ার ডান্স, জিমন্যাস্টিক, আড়াই ফুটের জোকার সহ আরও মনমুগ্ধকর অনেক খেলা। যা আনন্দ দেবে শিশু থেকে সকল বয়সের মানুষদের। নাইজেরিয়ান, মনিপুরী, নেপালি সহ নানা ধরনের শিল্পীদের এমন কলাকৌশল দেখে প্রথম দিনেই এই সার্কাসকে ঘিরে যেন উন্মাদনা বেড়েছে অশোকনগরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোটদের পাশাপাশি বয়স্করাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন হরিপুর ময়দানে। শুধু তাই নয়, উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। অশোকনগর পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ বিভিন্ন জনপ্রতিনিধির উপস্থিতিতেই উদ্বোধন হয় এদিনের অজন্তা সার্কাসের। উদ্বোধনের দিনই যে ভাবে মানুষের সারা মিলছে এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়াতে যথেষ্টই আশাবাদী অজন্তা সার্কাস কোম্পানিও। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Circus Show: নামমাত্র খরচে দেখে আসুন নাইজেরিয়ানদের ব্যালেন্স ড্যান্স, অশোকনগরে গেলেই মিলবে সুযোগ! দুঃখ ভুলে যাবেন নিমেষে
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement