advertisement

Mahashivratri 2026: ডিজে ছেড়ে এবার মডেল বাঁকের জয়জয়কার, সিদ্ধেশ্বর বাবার ধামে জনসমুদ্র! শিবরাত্রিতে উৎসবের মেজাজ হাওড়ায়

Last Updated:

Howrah Mahashivratri 2026: শিবরাত্রি উপলক্ষ্যে নতুন উৎসবের মেজাজে হাওড়া। শিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। মহাদেবের অভিষেক করতে কাঁধে বাঁক নিয়ে হাজির কম বসয়ী পুণ্যার্থীরাও। রাস্তাঘাটে নজর কেড়েছে নানা মডেল।

+
শিবরাত্রি

শিবরাত্রি ব্রত পালনে অভিনবত্ব হাওড়ায় 

হাওড়া, রাকেশ মাইতি: শিবরাত্রিতে অভিনবত্ব হাওড়ায়, নিষ্ঠা ভক্তির সঙ্গে জেলার মানুষ মেতেছে সাজসজ্জা ব্রতে! শিবরাত্রি মানে পুরুষ, মহিলা নির্বিশেষে কঠোর নিয়ম-শৃংখলার মধ্য দিয়ে ব্রত পালন। এই উৎসবে শিবলিঙ্গে জল ঢেলে পূণ্যলাভ। জল ঢালাতেই দেখা যাচ্ছে অভিনবত্ব। নতুন সাজসজ্জা জেলায়। বাঁকে বিভিন্ন মডেল ফুল ও আলোর সজ্জা। হিন্দু ধর্মের মানুষের কাছে পবিত্র একটি দিন শিবরাত্রি।
এই দিন দেবাদিদেব শিবের উপাসনা করে পূণ্যলাভ এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, এমনই বিশ্বাস মানুষের। পুরুষ মহিলা উভয়ে এই দিন কঠোর উপবাসের মধ্য দিয়ে ব্রত পালন করেন। নির্জলা উপবাস রেখে নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে জল ঢালা সম্পন্ন হয়, এরপর ফল খেয়ে রাত জাগা। আর এই জল ঢালার নিয়মে দেখা দিয়েছে অভিনবত্ব। সাধারণ ঘটি ও বাঁকে জল ঢালার নিয়মে তো রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন মডেল ফুলের সাজ এবং আলোকসজ্জা দেখা যাচ্ছে বাঁকে। গত কয়েক বছরে যেমন ব্রতর প্রতি আগ্রহ বেড়েছে, তেমনি বেড়েছে সাজসজ্জা।
advertisement
advertisement
এদিন হাওড়া জেলার সাঁকরাইল চাঁপাতলা ঘাট থেকে প্রায় ২০ কিমি দূরত্বে সিদ্ধেশ্বর বাবার প্রাচীন ধামে হাজার হাজার মানুষ জল নিয়ে পৌঁছন পায়ে হেঁটে। সেই সব ভক্ত ও ব্রতপালনকারীদের জন্য রাস্তার দুই পাশে অসংখ্য জলছত্র হয়। রাস্তার দুই ধারে মানুষ অপেক্ষায় থাকেন সারিবদ্ধ ভক্তদের দর্শনে। বর্তমানে আরও আকর্ষণ বাড়িয়েছে বিভিন্ন মডেল। আরও বেশি মানুষকে আকৃষ্ট করছে এই সাজসজ্জা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়দের সঙ্গে এই শিবরাত্রি উৎসবে শামিল হয়েছে অল্প বয়সী স্কুল কলেজ পড়ুয়া শিব ভক্তরা। তাদের বাঁকে মডেল তৈরির প্রবণতা বেশি। এই মডেল বাঁক বৃদ্ধির সঙ্গে কম হয়েছে ডিজে ও উচ্চস্বরে বক্স বাজানোর প্রবণতা। এবার সাঁকরাইল চাপাতলের ঘাট থেকে শিবরাত্রি উপলক্ষে মডেল বাঁক হিসেবে দেখা গেল  কিউট শিব , শিবলিঙ্গ , শিব মূর্তি, মহাকাল, তারামা, প্রেমানন্দ মহারাজ, গোপাল, বড়মা সহ বিভিন্ন মডেল ও বাঁক সাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mahashivratri 2026: ডিজে ছেড়ে এবার মডেল বাঁকের জয়জয়কার, সিদ্ধেশ্বর বাবার ধামে জনসমুদ্র! শিবরাত্রিতে উৎসবের মেজাজ হাওড়ায়
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement