TRENDING:

Murshidabad News: দিন ঘোষণার আগেই ভোট হয়ে গেল মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি! উৎসবের আমেজে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন

Last Updated:

Murshidabad News: বিধানসভা ভোটের আগেই ভোট হল রেজিনগরে। শিশু সংসদ নির্বাচনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল বিদ্যালয়ে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি ছিল। উৎসবের আমেজে সকাল থেকে লম্বা লাইন দেখা যায় পড়ুয়াদের। আঙুলে দেওয়া হয়েছে কালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিধানসভা ভোটের আগেই ভোট হল রেজিনগরে। শিশু সংসদ নির্বাচনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল বিদ্যালয়ে। সকাল থেকে বুথের সামনে ‘ভোটার’দের লম্বা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী! প্রত্যেকের হাতে সচিত্র পরিচয় পত্র। বুথে ঢোকার মুখে মোতায়েন রয়েছে ‘সশস্ত্র পুলিশ’। রেজিনগর থানার  ১১ নং তকিপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনের আয়োজন করা হয়।
advertisement

বড়দের নির্বাচনের মতোই ব্যালট পেপার, গোপন কক্ষ আর আঙুলে কালির দাগ সবই ছিল। কিন্তু ভোটার আর প্রার্থী? সবাই খুদে শিক্ষার্থীরা! ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল ছাত্র ছাত্রীদের মধ্যে। সামনেই বিধানসভা নির্বাচন রাজ্যে। কিন্তু তার আগেই শিশু সংসদ নির্বাচনে নামল কেন্দ্রীয় বাহিনী। স্কুলের ছাত্র-ছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিল তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। বিধানসভা নির্বাচনের আগে এই স্কুলের শিশু সংসদের নির্বাচন ঘিরে ব্লকজুড়ে সাড়া পড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: স্কুলে যেতে গা ঘিনঘিন করে ছাত্রীদের, রুমাল না থাকলে পথে বেহুঁশ হওয়ার জোগাড়! ভাগাড়ের হাল গঙ্গার, চেয়ারম্যানের ওয়ার্ডে দূষণের রাজত্ব

আয়োজনের কোথাও খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দিনভর উৎসবের মেজাজে হল প্রাথমিক স্কুলের শিক্ষা সংসদ নির্বাচন। ১৮ বছরে গণ্ডি পেরোনোর আগেই ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার কাল্পনিক ভাবে প্রয়োগ করে দেখাল তকিপুর প্রাথমিক বিদ্যালয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ওই স্কুলের শিশু শিক্ষা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী পদে ছাত্র প্রতিনিধি নির্বাচন হয়। সমস্ত পড়ুয়ার মধ্য থেকে মন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলে। তার জন্য ব্যালট পেপার ছাপানো হয়। সেখানে প্রার্থীদের নাম এবং তাদের ছবি ছাপানো রয়েছে। পড়ুয়ারা পছন্দমাফিক প্রার্থীদের ভোট দিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

প্রসঙ্গত, গোটা রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষা সংসদ নির্বাচনে এই পাঁচ দফতরে ছাত্র প্রতিনিধি মনোনীত করার পদ্ধতি দীর্ঘদিনের। সেই প্রচলিত রীতিকে একেবারে নতুন আঙ্গিকে ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ায় রূপান্তরিত করল ১১ নং তকিপুর প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: দিন ঘোষণার আগেই ভোট হয়ে গেল মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি! উৎসবের আমেজে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল