TRENDING:

North 24 Parganas News: পাত্তা নেই কেন্দ্রীয় বাহিনীর, তবুও একমাস ধরে বন্ধ স্কুল! উত্তর ২৪ পরগনায় যা ঘটছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সব মহল

Last Updated:

North 24 Parganas News: কেন্দ্রীয় বাহিনী আসার কথা মাথায় রেখে আগেই নেওয়া হয়েছে স্কুল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসেনি, আবার পড়াশুনাও শুরু হয় নি। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে না তো? প্রশ্ন অনেকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কেন্দ্রীয় বাহিনী এখনও না এলেও উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া বারাসত পল্লি উন্নয়ন বিদ্যাপীঠে প্রায় এক মাস ধরে বন্ধ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন। নির্বাচনকে সামনে রেখে বাহিনীর থাকার জন্য পুলিশ প্রশাসন আগেই স্কুলটি অধিগ্রহণ করলেও, বাহিনী না আসায় সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই উঠছে প্রশ্ন।
কেন্দ্রীয় বাহিনী না এলেও একমাস ধরে বন্ধ উত্তর ২৪ পরগনার স্কুল
কেন্দ্রীয় বাহিনী না এলেও একমাস ধরে বন্ধ উত্তর ২৪ পরগনার স্কুল
advertisement

জানা গিয়েছে, গত ২ মার্চ গাইঘাটা থানার তরফে চিঠি দিয়ে স্কুলটি নেওয়া হয়। পরের দিন থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ক্লাস। স্কুলের চেয়ার-টেবিল, বেঞ্চ সরিয়ে ফেলা হয়। অথচ, এখনও পর্যন্ত সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় নন্দী জানান, কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে প্রশাসন স্কুল নিয়েছিল। কিন্তু এখনও বাহিনী আসেনি। একাধিকবার থানার সঙ্গে যোগাযোগ করে স্কুল খোলার আবেদন জানান হলেও কোনও সাড়া মেলেনি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

advertisement

আরও পড়ুন: গোকুলনগরের চাষিদের কাছে ‘শাপে বর’ ওয়াশ আউট ভালভ! চাষবাসে এল দারুণ সুবিধা, কীভাবে উপকৃত হচ্ছে জানলে অবাক হবেন

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, এক হাজারেরও বেশি পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অধিকাংশ পড়ুয়াই আর্থিকভাবে দুর্বল পরিবারের হওয়ায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে পড়াশোনা থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। বনগাঁ পুলিশ জেলার কর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশেই স্কুলটি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলায় ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং তাদের অন্যত্র রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বাহিনী আসতে পারে, সেই কারণেই আগেভাগে স্কুলগুলি প্রস্তুত রাখা হচ্ছে। প্রশাসনের যুক্তি, খুব অল্প নোটিশে বাহিনী এসে পড়তে পারে, তাই আগে থেকেই পরিকাঠামো তৈরি রাখা প্রয়োজন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন শিক্ষকরা। তাঁদের প্রশ্ন, বাহিনী এখনও না এলে কেন এত আগে থেকে স্কুল বন্ধ রাখা হল! অন্তত বাহিনী না আসা পর্যন্ত পঠন-পাঠন চালু রাখার অনুমতি চেয়েও কোনও সাড়া পান নি তাঁরা। অন্যদিকে, পড়ুয়াদের মধ্যেও বাড়ছে হতাশা। সপ্তম শ্রেণির এক ছাত্রীর কথায়, বাড়িতে ঠিকমতো পড়া হচ্ছে না। স্কুলে গেলে শিক্ষকদের কাছে বুঝতে পারতাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

নবম শ্রেণির এক ছাত্রীর আক্ষেপ, ‘বন্ধুদের সঙ্গে দেখা হয় না, সারাদিন বাড়িতে থাকতে ভাল লাগছে না।’ পরীক্ষার অনিশ্চয়তা নিয়েও চিন্তায় পড়ুয়ারা। আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের কথা। তার আগে স্কুল খোলার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। এরপর ১১ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা থাকায়, পরীক্ষা কবে এবং কীভাবে নেওয়া হবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এখন সে দিকেই তাকিয়ে সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: পাত্তা নেই কেন্দ্রীয় বাহিনীর, তবুও একমাস ধরে বন্ধ স্কুল! উত্তর ২৪ পরগনায় যা ঘটছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সব মহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল