TRENDING:

North 24 Parganas News: ভাইরাল ভিডিওই কাল! লোকাল ট্রেনে পাথর ছুঁড়ে চরম আফসোস ৩ যুবকের, রেল পুলিশের কড়া পদক্ষেপে খুশি রেলযাত্রীরা

Last Updated:

North 24 Parganas News: রেলে পাথর ছোঁড়ার ঘটনা রুখতে জিরো টলারেন্স নীতি রেলের। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে কী পরিণতি হতে পারে, এই পদক্ষেপে সেই বার্তাই দিল রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় ভাইরাল ভিডিও দেখেই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রেল। অভিযুক্তদের ধরে বড় বার্তা দেওয়া হল রেলের তরফে। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় জখম হন দুই রেলযাত্রী। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অশোকনগরের তিন যুবককে এদিন গ্রেফতার করেছে রেল পুলিশ।
ভাইরাল ভিডিওতে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় অভিযুক্তরা
ভাইরাল ভিডিওতে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় অভিযুক্তরা
advertisement

ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, সমীর মধু ও পঙ্কজ মণ্ডল। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগেই বনগাঁ-শিয়ালদহ শাখার গুমা স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে ওই ঘটনাটি। সমাজ মাধ্যমে ঘটনার মুহূর্তের ভিডিও হয় ভাইরাল। অভিযোগ, বনগাঁ থেকে শিয়ালদাগামী একটি ট্রেনে অশোকনগর স্টেশন থেকে ওঠার পরই ওই তিন যুবক অন্যান্য যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীরা তাদের আটক করে জিআরপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। তবে ট্রেন গুমা স্টেশনে পৌঁছতেই অভিযুক্তরা নেমে পালিয়ে যায়। এরপর ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তারা ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: দায়িত্ব পেয়েই অ্যাকশন মুডে মেদিনীপুরের এসপি! ‘দাবাং’ লেডি অফিসারের মূল মন্ত্র ৬, জওয়ানদের দিলেন বিশেষ বার্তা

এই ঘটনায় কামরার ভিতরে থাকা দুই যাত্রী আহত হন। ঘটনার পরেই বনগাঁ জিআরপি ও আরপিএফ যৌথভাবে তদন্তে নামে। বনগাঁ জিআরপির আধিকারিক নয়ন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে এদিন সকালে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়ি অশোকনগর থানা অন্তর্গত এলাকায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ বেঁধে হাঁস ধরা! ধরতে গিয়ে ধরল একে অপরকেই ! হাসিতে লুটোপুটি
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় রেল পুলিশের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লোকাল ট্রেনকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়ার ঘটনা কোনওভাবেই লঘু করে দেখা হবে না বলেই রেলের তরফ থেকে জানানো হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভাইরাল ভিডিওই কাল! লোকাল ট্রেনে পাথর ছুঁড়ে চরম আফসোস ৩ যুবকের, রেল পুলিশের কড়া পদক্ষেপে খুশি রেলযাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল