TRENDING:

Birbhum News: মা তারার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কাজল শেখের, বীরভূমে জমে উঠছে ভোট

Last Updated:
Birbhum News: বীরভূমে গরম ভোটের বাজার। এরই মধ্যে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন কাজল শেখ।
advertisement
1/5
মা তারার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কাজল শেখের, বীরভূমে জমে উঠছে ভোট
সামনের মাসের আজকের তারিখে বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র এক মাস সময়। ইতিমধ্যে প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর সেই মতো বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীকে দেখা গেছে খোশ মেজাজে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
প্রার্থী তালিকা ঘোষণার পরেই কাজল শেখ নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন। আর সেই মতো এইদিন তিনি বীরভূমের হাঁসন বিধানসভার অন্তর্ভুক্ত সাধক বামদেবের তীর্থভূমি তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করলেন। সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশচন্দ্র বাউরি, নানুর বিধানসভার প্রার্থী বিধানচন্দ্র মাঝি সহ রামপুরহাট ২ নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ ও রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
কাজল শেখ জানান "তাঁরা সকলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমগ্র রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পুজো দিলাম।" দীর্ঘক্ষণ মন্দিরের গর্ভগৃহে থেকে মা তারার পুজো দেন কাজল শেখ।পুজো শেষে মন্দিরে আগত ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রার্থীরা এবং কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নেন। অনেকে মোবাইলে ছবি ক্যামেরাবন্দি করে প্রার্থীদের।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
কাজল শেখ আরও জানান " আমি বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি। আর এই বিধানসভাতে সবচেয়ে জাগ্রত মন্দির এই মা তারার মন্দির। তাই মা তারার আশীর্বাদ নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে নামলাম। আমরা সকলেই আশাবাদী দেবীর কৃপায় রাজ্যে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং মানুষের সমর্থন নিয়ে এগিয়ে চলবো।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
অন্যদিকে হাঁসন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি জানান " মা তারা সকল ভক্তদের, কে বিজেপি, কে সিপিএম,কে তৃণমূল এই সমস্ত দেখা হয় না মায়ের মন্দিরে। তাই আজকে কাজল বাবু এসে মায়ের পুজো দিয়েছেন খুবই ভাল কথা। তবে বীরভূম জেলার ১১ টি বিধানসভার মধ্যে ১১ টি বিধানসভায় জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। জোড়া ফুল নয় বরং পদ্ম ফুল ফুটবে গোটা বীরভূম জুড়ে।"ছবি ও তথ্য: সৌভিক রায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: মা তারার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কাজল শেখের, বীরভূমে জমে উঠছে ভোট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল