TRENDING:

Murshidabad News: বালতি বালতি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে, উদ্ধারে গিয়ে চোখ কপালে পুলিশের! শিউরে ওঠার মতো ছবি

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে বালতি বালতি তাজা বোমা উদ্ধার। দুটি পৃথক থানা এলাকা থেকে দুটি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: নির্বাচনের আগেই আবার বোমা উদ্ধার মুর্শিদাবাদে। সামশেরগঞ্জ ও সুতি থানা এলাকায় একই দিনে দুই বালতি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। পৃথক দুটি জায়গা থেকে এক বালতি করে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে তাজা বোমা 
উদ্ধার করা হয়েছে তাজা বোমা 
advertisement

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সামশেরগঞ্জ থানার অন্তর্গত লস্করপুর এলাকার একটি আমবাগানে সন্দেহজনক একটি বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: বারাসাতে ভোট গণনার আগেই মেগা রিহার্সাল, অ্যাকশন মুডে জেলাশাসক, এসপি! প্রশাসনের রণকৌশল দেখে চমকে যাবেন

advertisement

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই বালতির ভেতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, একই দিনে সুতি থানার মহিষাস্থলি এলাকার একটি ভুট্টা বাগান থেকেও একই ধরনের একটি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সুতি থানার পুলিশ। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে এবং এলাকা ঘিরে ফেলে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে আউশগ্রামের লড়াইয়ে শ্যামাপ্রসন্ন, এ যেন এক সংগ্রামের গল্প! 
আরও দেখুন

একই দিনে দুই থানার এলাকায় এইভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই দুই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। যদিও মুর্শিদাবাদ নির্বাচনের আগে বোমা মুক্ত জেলা করা হবে বলেই জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বালতি বালতি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে, উদ্ধারে গিয়ে চোখ কপালে পুলিশের! শিউরে ওঠার মতো ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল