WB Assembly Election 2026: পুলিশে পুলিশে ছয়লাপ, ধরে ধরে হচ্ছে চেকিং! রাজ্যে নির্বাচনের উত্তাপ গিয়ে পড়ল আসানসোল স্টেশনেও
- Published by:Nayan Ghosh
Last Updated:
WB Assembly Election 2026: নির্বাচনের আবহে কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে। রেলস্টেশনেও বাড়তি নজরদারি। আসানসোল স্টেশনে তল্লাশি রেল পুলিশের। যাত্রীদের ব্যাগ খতিয়ে রাখা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে স্টেশন সংলগ্ন এলাকায়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই নিরাপত্তা অভিযান।
advertisement
1/5

নির্বাচনের আবহে কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোড়ে চলছে নাকা চেকিং। বাদ যাচ্ছে না রেলস্টেশনও। তেমনি ছবি দেখা গেল আসানসোল স্টেশনে।
advertisement
2/5
নির্বাচনের সময় রাজ্যের নিরাপত্তায় যাতে কোন বিঘ্ন না ঘটে, তার জন্য আসানসোল স্টেশনে তল্লাশি অভিযান চালালেন রেল পুলিশের আধিকারিকরা।
advertisement
3/5
তল্লাশি চালানোর সময় বিভিন্ন যাত্রীদের ব্যাগ খুঁটিয়ে দেখা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে চালানো হয়েছে পরীক্ষা। পাশাপাশি স্টেশন সংলগ্ন এলাকাগুলিতেও অভিযান চালিয়েছেন আরপিএফ আধিকারিকরা।
advertisement
4/5
এছাড়াও বিভিন্ন ট্রেনে উঠে রেল পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে। খতিয়ে দেখা হয়েছে ট্রেনের বিভিন্ন কামরা। সন্দেহজনক যেকোনও জিনিস খতিয়ে দেখা হয়েছে।
advertisement
5/5
জানা গিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বাড়তি সতর্কতা এবং নজরদারি চলবে। যাতে করে নিরাপত্তার ফাঁকফোকড় খুঁজে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। সমস্ত যাত্রীদের কাছে এই নিরাপত্তা অভিযানে সহযোগিতার আবেদন করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: পুলিশে পুলিশে ছয়লাপ, ধরে ধরে হচ্ছে চেকিং! রাজ্যে নির্বাচনের উত্তাপ গিয়ে পড়ল আসানসোল স্টেশনেও