TRENDING:

North 24 Parganas News: কঠিন সময়ে মাত্র এক টাকায় মিলবে সুরক্ষা, জগদ্দলের স্কুলে এবার প্যাড ভেন্ডিং মেশিন! খুশিতে ডগমগ ছাত্রীরা

Last Updated:

North 24 Parganas News: ছাত্রীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে জগদ্দলের স্কুলে বসল প্যাড ভেণ্ডিং মেশিন। মাত্র এক টাকার বিনিময়ে পাওয়া যাবে প্যাড। ব্যবহৃত প্যাডগুলি নিরাপদে ফেলার জন্য ডিসপোজাল মেশিনও বসানো হয়েছে। ফলে এলাকার বহু ছাত্রী উপকৃত হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এবার জগদ্দল সুরবালা গার্লস হাই স্কুল সহ এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ে বসল স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। ছাত্রীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র এক টাকার বিনিময়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার মাদারপুরের সুরবালা গার্লস হাই স্কুলে ছাত্রীদের সুবিধার্থে এই স্বয়ংক্রিয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও প্যাড ডিসপোজাল মেশিন বসানো হয়েছে।
advertisement

ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির তরফে এই নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্বোধনের অনুষ্ঠানে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গার্গী দাসের উপস্থিতে, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ শীলা মল্লিক, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার সহ স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনের মাধ্যমে মাত্র এক টাকার বিনিময়ে ছাত্রীরা পাবেন স্যানিটারি ন্যাপকিন।

advertisement

আরও পড়ুন: চৈত্র সেলে এবার ‘ভোটের’ কোপ, নির্বাচনের দিন ঘোষণার পরেই ফ্যাকাশে তমলুকের বাজার! মাল তুলে পস্তানোর আশঙ্কায় ব্যবসায়ীরা

পাশাপাশি ব্যবহৃত প্যাড নিরাপদে ফেলার জন্য বসানো হয়েছে ডিসপোজাল মেশিনও। নতুন এই ব্যবস্থায় স্কুলের ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। সমষ্টি উন্নয়ন আধিকারিক গার্গী দাস জানান, ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির ১৫তম অর্থ কমিশনের তহবিলের সহায়তায় এই স্বয়ংক্রিয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। যা ছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, নেপথ্যে বিস্ফোরক অভিযোগ
আরও দেখুন

অন্যদিকে, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে জানান, ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির অধীন মোট সাতটি কো-এড ও গার্লস স্কুলে এই ধরনের অত্যাধুনিক স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে, যাতে পড়ুয়াদের স্বাস্থ্য ও স্বচ্ছতার বিষয়টি আরও গুরুত্ব পায়। ফলে এলাকার ছাত্রীদের সুবিধায় এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পঞ্চায়েতের তরফে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কঠিন সময়ে মাত্র এক টাকায় মিলবে সুরক্ষা, জগদ্দলের স্কুলে এবার প্যাড ভেন্ডিং মেশিন! খুশিতে ডগমগ ছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল