UPSC Success: পরিশ্রম আর শৃঙ্খলাই সঙ্গী! ইউপিএসসি-তে AIR-44 অর্জন, ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্নপূরণ, দেশের গর্ব শিলিগুড়ির রূপশিখা
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri UPSC Success: ছোটবেলা থেকেই পরিশ্রম আর শৃঙ্খলাকে সঙ্গী করে এগিয়েছেন রূপশিখা থাপা। UPSC CDS পরীক্ষায় AIR-44 অর্জন করে শিলিগুড়ির মেয়ের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া স্বপ্নপূরণ।
advertisement
1/5

শিলিগুড়ির কদমতলার এক সাধারণ পরিবারের মেয়ে আজ অসাধারণ সাফল্যের গল্প লিখলেন। রূপশিখা থাপা - নামটা এখন শুধু একটি পরিবারের নয়, গোটা শহরের গর্ব। SSCW-TECH (ECE Branch)-এ সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে তিনি নজির গড়েছেন। পাশাপাশি UPSC CDS পরীক্ষায়ও AIR-44 অর্জন করেছেন। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
ছোটবেলা থেকেই পরিশ্রম আর শৃঙ্খলাকে সঙ্গী করে এগিয়েছেন রূপশিখা। বাবা রাজু থাপা ও মা ভানু থাপার অক্লান্ত সমর্থন আর নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে আজ তাঁর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চলেছেন। SSCW-TECH (66)-এর মাধ্যমে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় তাঁর নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক বিরাট সাফল্য।
advertisement
3/5
রূপশিখার এই সাফল্যের পিছনে রয়েছে শুধু মেধা নয়, কঠোর প্রস্তুতি ও একাগ্রতা। CDS পরীক্ষার পাশাপাশি SSB ইন্টারভিউতেও তাঁর অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে, তিনি শুধু পড়াশোনায় নয়, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণেও সমান দক্ষ।
advertisement
4/5
এই সাফল্যের খবরে কদমতলা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবার মুখে একটাই কথা, “রূপশিখা আমাদের গর্ব।” শিলিগুড়ি শহরও যেন নতুন করে এক অনুপ্রেরণার গল্প পেল।
advertisement
5/5
উত্তরবঙ্গের অসংখ্য তরুণ-তরুণীর কাছে রূপশিখা এখন এক জীবন্ত উদাহরণ - স্বপ্ন দেখার, সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়াই করার। ভারতীয় সেনাবাহিনীতে তাঁর এই নতুন যাত্রা শুধু তাঁর নিজের নয়, বরং একটি প্রজন্মকে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
UPSC Success: পরিশ্রম আর শৃঙ্খলাই সঙ্গী! ইউপিএসসি-তে AIR-44 অর্জন, ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্নপূরণ, দেশের গর্ব শিলিগুড়ির রূপশিখা