পাখি, কুকুর সহ ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও, এখন তাও বন্ধ করে দিয়েছে সরকারি নির্দেশিকা। ফলে অনেকাংশে ফিকে হয়ে গিয়েছে এই বিনোদন। বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে অশোকনগর হরিপুর ময়দানে তাঁবু খাটিয়েছে অজন্তা সার্কাস। এদিন থেকে টানা প্রায় এক মাস চলবে এই সার্কাস। সন্তানদের এই হারিয়ে যেতে বসা মনোরঞ্জন সার্কাসের আনন্দ দিতে, বহু পরিবারকে দেখা গেল বাড়ির কচিকাঁচাদের নিয়েও হাজির হতে। সার্কাসের বিভিন্ন খেলা দেখে মাঝে মাঝেই হাততালিতে ফেটে পড়ল দর্শক আসন। দিনে তিনটি করে শো রাখা হয়েছে দর্শকদের জন্য।
advertisement
আরও পড়ুন: ডিজে ছেড়ে এবার মডেল বাঁকের জয়জয়কার, সিদ্ধেশ্বর বাবার ধামে জনসমুদ্র! শিবরাত্রিতে উৎসবের মেজাজ হাওড়ায়
টিকিটও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। ১০০, ১৫০, ২০০ এবং ৩০০ টাকা। তবে যদি কেউ মনে করে থাকেন পশু পাখির খেলা দেখতে পাবেন এই সার্কাসে, তবে তা কিন্তু নেই। এখানে শুধু আছে বিদেশিদের ব্যালেন্সের খেলা, গ্লোব, ফায়ার ডান্স, জিমন্যাস্টিক, আড়াই ফুটের জোকার সহ আরও মনমুগ্ধকর অনেক খেলা। যা আনন্দ দেবে শিশু থেকে সকল বয়সের মানুষদের। নাইজেরিয়ান, মনিপুরী, নেপালি সহ নানা ধরনের শিল্পীদের এমন কলাকৌশল দেখে প্রথম দিনেই এই সার্কাসকে ঘিরে যেন উন্মাদনা বেড়েছে অশোকনগরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোটদের পাশাপাশি বয়স্করাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন হরিপুর ময়দানে। শুধু তাই নয়, উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। অশোকনগর পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ বিভিন্ন জনপ্রতিনিধির উপস্থিতিতেই উদ্বোধন হয় এদিনের অজন্তা সার্কাসের। উদ্বোধনের দিনই যে ভাবে মানুষের সারা মিলছে এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়াতে যথেষ্টই আশাবাদী অজন্তা সার্কাস কোম্পানিও। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।





