TRENDING:

Howrah New: হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল টায়ার গোডাউন, অল্পের জন্য রক্ষা পেল লাগোয়া স্কুল-বসতি

Last Updated:
Howrah News: হাওড়ার টায়ার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। স্থানীয়রা গোডাউনের ভিতরে থাকা মানুষদের উদ্ধার করার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক।
advertisement
1/5
হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল টায়ার গোডাউন
ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। তাঁরাই আগুন দেখে গোডাউন থেকে কর্মচারীদের বের করে আনেন। মুহূর্তে আগুন গ্রাস করে ফেলে টায়ার গোডাউন, ছড়িয়ে পড়ে গোডাউনের পাশে থাকা ক্রেনেও। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোডাউনের সামনে থাকা কাটা টায়ারের স্তুপে লাগা আগুন তিরের গতিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় মানুষ জলের বালতি নিয়ে এগিয়ে আসেন। সেই সঙ্গেই গোডাউনের ভিতরে থাকা মানুষদের উদ্ধার করেন।
advertisement
3/5
চোখের নিমেষে বিধ্বংসী আগুন গোডাউন গ্রাস করে ফেলে। এদিকে এই গোডাউনের পাশেই রয়েছে স্কুল ও জনবসতি। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। একইসঙ্গে আসে পুলিশ এবং দমকল। বিধায়ক বলেন, রাজ্যের দমকল মন্ত্রীকে ঘটনার কথা জানানো হয়েছে।
advertisement
4/5
স্থানীয় মানুষের কথায়, রাতে হঠাৎ রাস্তার পার্শ্ববর্তী গোডাউনে আগুন দেখা যায়। প্রথমে সামনে থাকা কাটা টায়ারে আগুন লাগে। তা দেখে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষের সেই চেষ্টা ব্যর্থ হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের গ্রাসে চলে যায় গোটা গোডাউন।
advertisement
5/5
হাওড়ার এই গোডাউনে প্রচুর পরিমাণে টায়ার মজুদ ছিল। ফলে আগুনের ভয়াবহতা এবং উত্তাপ অনেক বেশি। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কী কারনে আগুন লাগল সেটা স্পষ্ট জানা যায়নি। তবে লাগোয়া বসতি এবং স্কুল বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিধায়ক কল্যাণ ঘোষ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah New: হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল টায়ার গোডাউন, অল্পের জন্য রক্ষা পেল লাগোয়া স্কুল-বসতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল