Bankura News: বিরাট জয়জয়কার বাংলার! ‘লোকমাতা আহিল্যাবাই হোলকর মহিলা সম্মান ২০২৬’ পাচ্ছেন বাঁকুড়ার কন্যা
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Riya Das
Last Updated:
Bankura News:ভরতপুরের পটচিত্র শিল্পীদের জীবিকা ও শিল্পচর্চায় অনুপ্রেরণা দেওয়ার স্বীকৃতি; দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে সম্মাননা অনুষ্ঠান ১০ মার্চ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জেলার কন্যা সংহিতা মিত্র জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হতে চলেছেন। আগামী ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়, তিনমূর্তি মার্গে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে লোকমাতা আহিল্যাবাই হোলকর মহিলা সম্মান অ্যাওয়ার্ড ২০২৬। বিকেল ২টো থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজসেবী ও অনুপ্রেরণাদায়ী নারীদের সংবর্ধনা জানানো হবে। বাঁকুড়ার কন্যা এই সম্মান পাওয়ায় জেলার শিল্প ও সংস্কৃতি মহলে খুশির আবহ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়ার শুশুনিয়ার ভরতপুর গ্রামের পটচিত্র শিল্পীদের জীবন ও জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সংহিতা মিত্র। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকার লোকশিল্পীদের উৎসাহিত করে পটচিত্র শিল্পচর্চাকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শিল্পীদের প্রশিক্ষণ, প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিসরে তাঁদের কাজ তুলে ধরার ক্ষেত্রেও তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছেন। তাঁর প্রচেষ্টায় অনেক শিল্পী নতুন করে এই পুরনো লোকশিল্পের সঙ্গে যুক্ত হয়ে জীবিকার পথ খুঁজে পেয়েছেন।
advertisement
আরও পড়ুন-ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া
লোকশিল্পের এই উত্থান এবং শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে সম্মান জানিয়েই তাঁকে এই জাতীয় সম্মানে ভূষিত করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সাংসদ মনোজ তিওয়ারি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের।
advertisement
advertisement
আরও পড়ুন-ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা
উল্লেখ্য, ভারত বিকাশ পরিষদ-এর উদ্যোগে এবং একাধিক সহযোগী সংস্থার সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই উদ্যোগটি বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর মত জাতীয় কর্মসূচির সঙ্গেও যুক্ত। বাঁকুড়ার মেয়ে সংহিতা মিত্রের এই স্বীকৃতি জেলার লোকশিল্প ও সংস্কৃতির ক্ষেত্রেও নতুন অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2026 10:45 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: বিরাট জয়জয়কার বাংলার! ‘লোকমাতা আহিল্যাবাই হোলকর মহিলা সম্মান ২০২৬’ পাচ্ছেন বাঁকুড়ার কন্যা









