advertisement

North 24 Parganas News: এ কি কাণ্ড! সাপের কামড় খেয়ে সাপ নিয়েই সোজা হাসপাতালে হাজির যুবক, তারপর যা হল...

Last Updated:

North 24 Parganas News: সাপের কামড় খাওয়ার পর সেই সাপকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হলেন এক যুবক। তাপস বৈরাগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন বলে জানিয়েছেন।

সাপে কাটা রোগী
সাপে কাটা রোগী
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: এ কি কাণ্ড! সাপের কামড় খেয়ে সাপ নিয়েই সোজা হাসপাতালে হাজির যুবক। উত্তর ২৪ পরগনার বনগাঁয় এমনই ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসক ও রোগীরা। সাপের কামড় খাওয়ার পর সেই সাপকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দেবগড় মাঠপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবগড় মাঠপাড়ার বাসিন্দা তাপস বৈরাগী দেখেন বাড়ির মুরগির খাঁচার চারপাশে দেওয়া জালে একটি সাপ আটকে পড়েছে। সাপটিকে উদ্ধার করে দূরে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি জাল থেকে সেটিকে ছাড়িয়ে একটি বস্তায় ঢোকানোর চেষ্টা করেন। সেই সময়ই সাপটি তাঁর হাতে কামড় দেয়।
আরও পড়ুন-ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া
কিছু বুঝে উঠতে না পেরেই, আতঙ্কিত তাপস ওই অবস্থায় বস্তাবন্দি সাপটিকে নিয়ে সরাসরি বনগাঁ মহকুমা হাসপাতালে হাজির হন। এমন পরিস্থিতি দেখে তখন সাপ উদ্ধারকারী বাপ্পা সাহাকে খবর দেওয়া হয়। তিনি তখন নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। পরে জানা যায়, সাপটি একটি বিষধর গোখরো।
advertisement
advertisement
আরও পড়ুন-ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা
তাপস বৈরাগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন বলে জানিয়েছেন। সাপ নিয়ে আসার ঘটনাটি জানাজানি হতে হাসপাতাল চত্বরেও ছড়ায় চাঞ্চল্য। তবে কোনওরকম কুসংস্কারে বসবর্তী না হয়ে, সচেতন নাগরিকের মতো তিনি ঝাড়ফুঁক না করে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তার জন্য তাকে ও তার পরিবারকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। তবে রোগীর আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। এভাবেই সচেতনতা যেন প্রত্যন্ত এলাকার সাপে কাটা রোগীদের প্রাণ বাঁচাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এ কি কাণ্ড! সাপের কামড় খেয়ে সাপ নিয়েই সোজা হাসপাতালে হাজির যুবক, তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প, সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন
বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প,সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জানুন
  • বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প

  • সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement