TRENDING:

কখনও কীর্তন, কখনও ভক্তিগীতি...! গানের সুরেই উন্নয়নের সুর মিলাচ্ছেন অদিতি মুন্সি, রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী যেন ঘরের মেয়ে

Last Updated:

Aditi Munshi: দেখলেই বড় আবদার জানাচ্ছেন ভোটাররা! প্রার্থীও মেটাচ্ছেন এক এক করে, রাজারহাট-গোপালপুরে অন্য সুরে সুর মেলাচ্ছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা:  গানের সুরেই এলাকার উন্নয়নের সুর মিলাচ্ছেন তিনি। আর এভাবেই রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যেন ভিন্ন মাত্রা যোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। জনসংযোগের পাশাপাশি নিজের শিল্পী সত্তাকে সমানভাবে বজায় রেখে প্রচারে নামায় ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি।
advertisement

এলাকার বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে কখনও কীর্তন, কখনও আবার ভক্তিগীতি গেয়ে শোনাচ্ছেন অদিতি মুন্সি। তার এই সাংস্কৃতিক উপস্থাপনায় মুগ্ধ হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটাররা। অনেক ক্ষেত্রেই প্রচারসভা যেন রূপ নিচ্ছে ছোট্ট সাংস্কৃতিক আসরে, যেখানে শিল্পীকে কাছে পেয়ে নিজের পছন্দের গান শোনার আবদার জানাচ্ছেন উপস্থিত জনতা।

আরও পড়ুন: ভর্তি ভর্তি ওমেগা 3…! স্বাদের সুপারস্টার এই ‘মাছ’ প্রোটিনে ঠাসা, সপ্তাহে ১ বার খেলেই কমায় ওজন, ভাল রাখে হার্ট, বাজারে পেলেই থলেতে ভরুন!

advertisement

স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক প্রচারের পাশাপাশি এই মানবিক ও সাংস্কৃতিক যোগাযোগ অদিতি মুন্সিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। এতে ভোটারদের সঙ্গে তার দূরত্ব অনেকটাই কমেছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে, প্রচারে তিনি এলাকার উন্নয়নের বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। রাস্তা, আলো, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন মানুষের সামনে। সব মিলিয়ে, জনসংযোগ, উন্নয়নের বার্তা এবং শিল্পীসুলভ আবেদন এই ত্রিমুখী কৌশলেই রাজারহাট-গোপালপুরে নির্বাচনী ময়দান প্রতিপক্ষের জন্য কঠিন করে তুলেছেন অদিতি মুন্সি।

advertisement

View More

আরও পড়ুন: ‘সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু…’, ৪ মে, গণনার দিন কী হতে চলেছে? নদিয়া থেকে বিরাট ভবিষ্যদ্বাণী মমতার

প্রার্থীর কথায়, “মানুষ জানেন, পাঁচ বছরে কী উন্নয়ন হয়েছে। তাই এলাকায় এলাকায় প্রচারে গিয়ে মানুষ ভালবাসা আশীর্বাদ দিচ্ছেন।” সবমিলিয়ে জনসংযোগ প্রচারে সদা হাস্যময়ী লাজুক স্বভাবের অদিতি যেন হয়ে উঠেছেন গোটা এলাকার ঘরের মেয়ে। এখন দেখার, তার এই ব্যতিক্রমী প্রচার কতটা প্রভাব ফেলে ভোটের ফলাফলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
কখনও কীর্তন, কখনও ভক্তিগীতি...! গানের সুরেই উন্নয়নের সুর মিলাচ্ছেন অদিতি মুন্সি, রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী যেন ঘরের মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল