Chaitra Kali Puja: বর্ণাঢ্য শোভাযাত্রায় দেবী এলেন মণ্ডপে, চৈত্রের বসন্তবেলায় মহা সমারোহে মাতৃ আরাধনায় মেতে উঠলেন ভক্তরা
- Reported by:Suman Saha
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Chaitra Kali Puja: বিশাল পুজোর আয়োজন করা হয়। দুদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান এলাকার প্রচুর মানুষ এই কালীপুজোকে ঘিরে
advertisement
1/6

চৈত্রের কালীপুজোতে মাতলেন বহরু এই গ্রামের বাসিন্দারা। আর এই পুজোকে ঘিরে গ্রামের বাসিন্দাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতোন। প্রতিবছরের মতো এ বছরও বহরু পল্লীমঙ্গল সমিতির পরিচালনায় মল্লবপুর গ্রামের ক্লাব ময়দানে মাতৃ আরাধনার আয়োজন করা হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
এ বছর এই পূজার ১৮ তম বর্ষে পদার্পণ করলো। রক্ষাকালী পূজার আতশবাজি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। এই পুজোকে ঘিরে মল্লভপুর গ্রামে ছিল উৎসবের আমেজ। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
আর এই পুজোকে ঘিরে এলাকায় বিশাল মেলা আয়োজন হয়। ক্লাব সূত্রে জানা যায়। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগরের বিদায়ী বিধায়ক। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রক্ষাকালী মাকে মন্ডপে আনা হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
আর সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আসা বহু ধর্মপ্রাণ মানুষ। গ্রামের বাসিন্দারা নিস্টার সঙ্গে এই পুজোর আয়োজন করে। গ্রামের বাসিন্দাদের তাদের মনস্কামনা পূরণ করতে দন্ডি কাটা থেকে ধুনো পোড়ানো সবই থাকে এই মায়ের আরাধনা মধ্য দিয়ে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে মা এসে পৌঁছন মন্দির চত্বরে, আর মাকে নানাবিধ ফুলের সম্ভারে বরণ করে নেন হাজারো হাজার ভক্ত। যদিও এখানে মায়ের আসার আগেই এক সপ্তাহ পূর্বে, মাকে নিয়ে আসার জন্য বিভিন্ন আরাম্ভরের মধ্যে দিয়ে মল্লবপুরে কালীবাড়িতে মাকে আমন্ত্রণ জানানো হয়, এর পরের মাকে নিয়ে আসা হয় শ্রদ্ধার সঙ্গে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
বিশাল পুজোর আয়োজন করা হয়। দুদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান এলাকার প্রচুর মানুষ এই কালীপুজোকে ঘিরে একটি বছরের অপেক্ষায় বসে থাকি। সমস্ত এলাকার মানুষ সারা রাত জেগে মায়ের পুজোর ব্রতি হয় এলাকার মানুষ। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Chaitra Kali Puja: বর্ণাঢ্য শোভাযাত্রায় দেবী এলেন মণ্ডপে, চৈত্রের বসন্তবেলায় মহা সমারোহে মাতৃ আরাধনায় মেতে উঠলেন ভক্তরা