Darjeeling Toy Train: দার্জিলিংয়ে টয়ট্রেনের নয়া রেকর্ড! আয় কতটা বেড়েছে জানলে চমকে উঠবেন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Toy Train: পাহাড়ি পর্যটনে নতুন গতি এনে আবারও নজর কাড়ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কুয়াশা ভেদ করে চলা ঐতিহ্যবাহী টয় ট্রেন এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দার্জিলিং-এর পর্যটন শিল্পে এই হেরিটেজ ট্রেনের বাড়তি চাহিদা ও আয় বৃদ্ধির বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।
advertisement
1/5

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ি পর্যটনে নতুন গতি এনে আবারও নজর কাড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কুয়াশা ভেদ করে এগিয়ে চলা ঐতিহ্যবাহী টয়ট্রেন এখন শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও হয়ে উঠেছে বড় ভরসা।
advertisement
2/5
*রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৫–২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪–২৫ অর্থবর্ষে যেখানে মোট যাত্রী সংখ্যা ছিল ১,৮৩,০০৩, সেখানে চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ২,১৫,৪৩২ অর্থাৎ প্রায় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি। একইসঙ্গে আয়ের পরিমাণও ২২.১২ কোটি থেকে বেড়ে ২৫.৩৭ কোটিতে, যা প্রায় ১৪.৭১ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
advertisement
3/5
*এই সাফল্যের নেপথ্যে রয়েছে একাধিক পরিকল্পিত উদ্যোগ। পর্যটকদের জন্য বিশেষ কিউরেটেড ট্যুরিজম এক্সপেরিয়েন্স, ব্যক্তিগতকৃত পরিষেবা, স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং অবকাঠামো উন্নয়নের মতো পদক্ষেপ যাত্রী টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
advertisement
4/5
*ঐতিহ্য বজায় রেখে আধুনিক পরিষেবার সংযোজন, এই সমন্বয়ই নতুন করে প্রাণ ফিরিয়েছে টয়ট্রেনে। পর্যটনের এই উত্থানের ইতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও।
advertisement
5/5
*পাহাড়ের বহু মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে এই রেলপথের সঙ্গে। ফলে যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান ও আয়ের সুযোগও বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিকভাবে দার্জিলিংয়ের অর্থনৈতিক গতিকে আরও শক্তিশালী করছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Darjeeling Toy Train: দার্জিলিংয়ে টয়ট্রেনের নয়া রেকর্ড! আয় কতটা বেড়েছে জানলে চমকে উঠবেন