Nadia News: দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
- Reported by:Mainak Debnath
- Published by:Pooja Basu
Last Updated:
বিশ্বজিৎ জানান, ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালবাসেন এবং একই সঙ্গে তিনি এই রাজনৈতিক দলটির প্রতি অনুরাগী। তাই প্রিয় নেত্রী ও স্থানীয় প্রার্থীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিতে পারলে সেটাই হবে তাঁর জীবনের বড় প্রাপ্তি।
শান্তিপুর, নদিয়া: শান্তিপুরে এক অনন্য মানসিক শক্তি ও শিল্পসাধনার দৃষ্টান্ত গড়ে তুলেছেন শিল্পী বিশ্বজিৎ প্রামাণিক। ২০১০ সালের এক ভয়াবহ বাস দুর্ঘটনায় তিনি হারান তাঁর ডান হাত, যে হাত ছিল তাঁর আঁকার প্রধান ভরসা। কিন্তু সেই বিপর্যয় তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। দীর্ঘ অবসাদের পর তিনি আবার তুলির টান ধরেন, এবার বাম হাতে। পাঁচ থেকে ছ’বছরের নিরলস সাধনায় সেই হাতকেই করে তুলেছেন সমান দক্ষ। বর্তমানে পেশায় অটো স্টার্টার বিশ্বজিৎ ইতিমধ্যেই একাধিক নজরকাড়া চিত্রকর্ম এঁকেছেন।
তাঁর তুলি থেকে ফুটে উঠেছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি, পাশাপাশি তিনি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রজ কিশোর গোস্বামীর প্রতিকৃতি। শিল্পীর ইচ্ছা, সোমবার মুখ্যমন্ত্রী শান্তিপুরে এলে জনসভার মঞ্চে নিজ হাতে এই প্রতিকৃতি তাঁদের হাতে তুলে দেবেন। সেই লক্ষ্যেই রাত জেগে ছবির শেষ মুহূর্তের কাজ করছেন তিনি। বিশ্বজিৎ জানান, ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালবাসেন এবং একই সঙ্গে তিনি এই রাজনৈতিক দলটির প্রতি অনুরাগী। তাই প্রিয় নেত্রী ও স্থানীয় প্রার্থীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিতে পারলে সেটাই হবে তাঁর জীবনের বড় প্রাপ্তি।
advertisement
advertisement
যদিও ইতিমধ্যেই তিনি বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, রাত পর্যন্ত কোনও নিশ্চিত সাড়া পাননি। তবুও আশাবাদী শিল্পী বিশ্বাস করেন, তার এই আন্তরিক প্রচেষ্টা ব্যর্থ হবে না। শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এই গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এখন দেখার, তাঁর বহুদিনের সাধনার ফল তিনি আগামীকাল কাঙ্ক্ষিত ব্যক্তিদের হাতে তুলে দিতে পারেন কিনা।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Nadia,West Bengal
First Published :
Apr 06, 2026 4:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ








