Shooting Stopped In Tollywood: মঙ্গলবার থেকে কর্মবিরতির আগে টলিপাড়ায় ম্যারাথন শ্যুটিং, ১৪ ঘণ্টার বদলে ২৮ ঘণ্টা কাজ
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Shooting Stopped In Tollywood: ৭ এপ্রিলের কর্মবিরতির আগে টলিপাড়ায় জোরকদমে চলছে শ্যুটিং, যাতে ধারাবাহিকগুলির আগাম পর্ব তৈরি করে রাখা যায়। টেকনিশিয়ান স্টুডিওতে ডবল ইউনিটে একাধিক সিরিয়ালের শ্যুটিং চলছে এবং সময় বাড়িয়ে প্রায় ২৮ ঘণ্টা পর্যন্ত কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
কলকাতাঃ আগামিকাল, মঙ্গলবার ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন কলা-কুশলীরা। তার আগেই আজ ৬ এপ্রিল টলিপাড়ায় জোরকদমে চলছে শ্যুটিং, যাতে আগামী কয়েক দিনের জন্য ধারাবাহিকগুলির পর্ব ‘ব্যাঙ্কিং’ করে রাখা যায়।
সাধারণত যেখানে ১৪ ঘণ্টা শ্যুটিং হয়, সেখানে আজ প্রযোজকেরা ২৮ ঘণ্টা পর্যন্ত শ্যুটিং চালানোর পরিকল্পনা করেছেন বলে স্টুডিও সূত্রে খবর। একাধিক ধারাবাহিকে ডবল ইউনিট বা দুই শিফটে কাজ চলছে। সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’, জি বাংলার ‘জোয়ার ভাটা’ এবং স্টার জলসার ‘কম্পাস’-এর শুটিং আজ টেকনিশিয়ান স্টুডিওতে জোরকদমে চলছে।
আরও পড়ুনঃ নির্বাচনে লড়তে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন, একাধিক শর্তে নির্দেশ হাইকোর্টের
এনটি ১ স্টুডিওতে ‘গঙ্গা’ ও ‘আনন্দী’ ধারাবাহিকের ডবল ইউনিটে শ্যুটিং চলছে। তবে সব ধারাবাহিক ডবল ইউনিটের সুবিধা পায়নি। ইন্দ্রপুরী স্টুডিওতে ‘পরিণীতা’ ও ‘দাদামণি’ একক ইউনিটেই কাজ চালাচ্ছে। দাসানি ও ভারতলক্ষ্মী স্টুডিওতেও একই ছবি—সময়ের স্বল্পতায় সব সিরিয়ালের ডবল ইউনিট সম্ভব হয়নি।
advertisement
advertisement
এদিকে মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের নিরাপত্তার দাবিতে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন যৌথভাবে এই কর্মবিরতির ডাক দিয়েছে।
এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে টেলিভিশনের জনপ্রিয় মেগা ধারাবাহিকগুলির ওপর। বিশেষ করে পয়লা বৈশাখের বিশেষ পর্বগুলির শ্যুটিংও এখন অনিশ্চয়তায় পড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে মুখ খোলেনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 3:55 PM IST









