TRENDING:

সল্টলেকের বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ ! ঠিক কী ঘটেছিল? তদন্তে পুলিশ

Last Updated:

মৃতের নাম তাপস রায় (৬৫)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। দক্ষিণ বিধান নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সল্টলেকের জিডি ৯১ নম্বর বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ ! ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম তাপস রায় (৬৫)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। দক্ষিণ বিধান নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
সল্টলেকের বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ !
সল্টলেকের বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ !
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন থেকে তাপস রায়কে দেখা যাচ্ছিল না। প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করেই তাঁর অনুপস্থিতি নজরে আসে। এদিন এক প্রতিবেশী তাঁকে ফোন করলে ফোন বেজে গেলেও তিনি রিসিভ করেননি। সন্দেহ হওয়ায় বিষয়টি দক্ষিণ বিধান নগর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। দোতলার বাথরুম থেকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় মাথা ফাটা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন– দেবদূতের মতো ট্র্যাফিক ওসি ! স্নায়ুচাপে কাঁপতে থাকা পরীক্ষার্থীকে বাইকে তুলে পৌঁছে দিলেন পরীক্ষাকেন্দ্রে

ইতিমধ্যেই দেহে পচন ধরেছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, তাপস রায়ের মেয়ে বিবাহের পর প্রথমে বেঙ্গালুরু এবং বর্তমানে দিল্লিতে থাকেন। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি সল্টলেকের ওই বাড়িতে একাই বসবাস করতেন। প্রতিবেশীদের দাবি, কোথাও বাইরে গেলে তিনি সাধারণত জানিয়ে যেতেন। কিন্তু গত পরশুদিনের পর থেকে তাঁর সঙ্গে কারোর আর কথা হয়নি।

advertisement

View More

আরও পড়ুন– ভালবাসার সপ্তম স্বর্গে বিচরণ ! ‘ভ্যালেন্টাইনস ডে’-তে সিঙ্গল, কাপল সবার জন্যই মন মাতানোর আয়োজন শহরে

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, বয়সজনিত অসুস্থতার কারণে বাথরুমে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত লেগে থাকতে পারে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সল্টলেকের বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ ! ঠিক কী ঘটেছিল? তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল