TRENDING:

Nadia Tourism: নদিয়ার বুকে নতুন পর্যটনকেন্দ্র! তৈরি হতে চলেছে চোখধাঁধানো অ্যাস্ট্রো পার্ক, খরচ ধরা হয়েছে আনুমানিক ১২ কোটি

Last Updated:

Nadia Tourism: মায়াপুর, নবদ্বীপ, পলাশীর পর নদিয়ার বুকে আরও এক নতুন পর্যটনকেন্দ্র। পর্যটকদের জন্য নতুন আকর্ষণ অ্যাস্ট্রো পার্ক। এই প্রকল্পের জন্য আনুমানিক ১২ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাহাদুরপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ১২ কোটি টাকা ব্যয়ে বাহাদুরপুর বন্যভূমিতে নতুন পর্যটনক্ষেত্র অ্যাস্ট্রো পার্কের সূচনা হল। চৈতন্যভূমি নদিয়ায় মায়াপুরের পর পর্যটন মানচিত্রে আরও এক নতুন সংযোজন। মায়াপুর, পলাশী, নবদ্বীপের পর ১২ নম্বর জাতীয় সড়কের পাশে মায়াপুর সংলগ্ন এলাকায় পর্যটনের এক নতুন ঠিকানা। পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে নদিয়ার বাহাদুরপুরের বিস্তীর্ণ বনভূমিতে অ্যাস্ট্রো পার্ক প্রকল্পের উদ্বোধন হল।
advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রদীপ বারুই সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি দফতর অ্যাস্ট্রো পার্ক প্রকল্পের জন্য ০ .৮১ হেক্টর জমি প্রদান করেছে এবং পুরো প্রকল্পের জন্য আনুমানিক ১২ কোটি টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বেড়ার আড়ালে বন্দি শিক্ষা! রাস্তা না থাকায় প্রায় ১ মাস ধরে বন্ধ মালদহের স্কুল, রোজ এসে ফিরে যাচ্ছেন পড়ুয়া-শিক্ষকরা

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প সম্বন্ধে জানানোর পরেই উৎসাহিত হয়ে তিনি প্রায় ১২ কোটি টাকা অর্থের অনুমোদন করেছেন। এই প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের তত্ত্বাবধানে হবে এবং এটি সারা ভারতবর্ষের মধ্যে এক অন্যতম দৃষ্টান্ত হতে চলেছে। যেখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, সেই অঞ্চলে বিজ্ঞানী প্রযুক্তি নির্ভর একটি প্ল্যানেটোরিয়াম তৈরি হবে, অডিটোরিয়াম তৈরি হবে ও পর্যটনকে উৎসাহ দিতে নানাবিধ নির্মাণ হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

অভিনব এই প্রকল্পকে ভিত্তি করে মায়াপুর অঞ্চলের পর্যটন আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত। ভবিষ্যতে এই ফরেস্ট অঞ্চলে বন্যপ্রাণীদেরও দেখা যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Tourism: নদিয়ার বুকে নতুন পর্যটনকেন্দ্র! তৈরি হতে চলেছে চোখধাঁধানো অ্যাস্ট্রো পার্ক, খরচ ধরা হয়েছে আনুমানিক ১২ কোটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল