TRENDING:

Nadia News: স্কুল থেকে উধাও অ্যাসবেস্টস চাল, অগোচরে সরকারি সম্পত্তি পৌঁছে গেল পঞ্চায়েত সদস্যের বাড়িতে! বিস্ফোরক অভিযোগ শান্তিপুরে

Last Updated:

Nadia News: বিদ্যালয়ের পুরনো অ্যাসবেস্টস চাল উধাও। পাওয়া গেল বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে। সরকারি সম্পত্তি পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে শান্তিপুরের মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বিদ্যালয়ের পুরনো অ্যাসবেস্টস চাল উধাও। পাওয়া গেল বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে। নদিয়া জেলার শান্তিপুর হরিপুর অঞ্চলের মেলেরমাঠ প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজের জন্য পুরনো অ্যাসবেস্টস চাল বদলে নতুন টিনের চাল লাগানো হয়েছে। কিন্তু পুরনো চালগুলি স্কুলে রাখার পরিবর্তে এক বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে পাওয়া গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর।
advertisement

সূত্রের খবর, এই বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে সংস্কার কাজ চলছে। বিশেষ করে স্কুলের অ্যাসবেস্টস চাল বদলে নতুন শেড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার পর পুরনো অ্যাসবেস্টস ও পাইপ স্কুলেই সংরক্ষিত রাখার কথা ছিল। কিন্তু হঠাৎই দেখা যায় সেগুলি উধাও।

আরও পড়ুনঃ গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তবু তৃষ্ণা মেটাতে প্রশাসনেই আস্থা

advertisement

স্থানীয় বাসিন্দা বিনয় কর অভিযোগ করছেন, “স্কুলের এই পুরনো অ্যাসবেস্টস ও পাইপগুলি বিজেপির পঞ্চায়েত সদস্য শিখা ব্রহ্মের বাড়িতে রাখা হয়েছে। স্কুলের পুরনো অ্যাসবেস্টার শেডগুলি বদলে দেওয়ার পর সেগুলো মাস্টারমশাই পঞ্চায়েত সদস্যের বাড়িতে রাখতে দিয়েছেন বলে শুনছি। কিন্তু স্কুলে কি রাখার মতো জায়গা নেই? সারা স্কুল এলাকা নোংরা আবর্জনায় ভরে আছে, আর মূল্যবান অ্যাসবেস্টস ও পাইপ স্কুলের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”

advertisement

View More

আরও পড়ুনঃ পুরুলিয়ায় পলাশের দেখা নেই, কেন প্রকৃতির আগুন রঙ ফিকে? বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন উদ্ভিদ বিভাগের বিশিষ্ট অধ্যাপক

স্কুলের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামবাসী তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সরকারি সম্পত্তি কোনওভাবেই ব্যক্তিগত স্বার্থে বা কারও বাড়িতে রাখা উচিত নয়। অবিলম্বে টিনগুলি স্কুলে ফেরত আনার দাবি জানিয়েছেন তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁচলে চাঙ্গা CPIM! দেড় দশক পরে পুরনো কর্মীদের প্রত্যাবর্তন...চাষের জমি থেকে বাজার, প্রচারে ঝড়
আরও দেখুন

যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, “অ্যাসবেস্টসগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে। মিস্ত্রিরাই বলেছেন সেটা। আর দ্বিতীয় হচ্ছে, আমি পঞ্চায়েত সদস্যের বাড়িতে রাখতে বলিনি। উনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের রাঁধুনি স্টাফ। ২০০৫ থেকে উনি স্কুলে রান্না করছেন।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: স্কুল থেকে উধাও অ্যাসবেস্টস চাল, অগোচরে সরকারি সম্পত্তি পৌঁছে গেল পঞ্চায়েত সদস্যের বাড়িতে! বিস্ফোরক অভিযোগ শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল