advertisement

Birbhum News: বিজেপির ভোট প্রচারে কেউ কামিয়ে দিচ্ছেন দাড়ি, তো আবার কেউ কেটে দিচ্ছেন খড়! কী বললেন কাজল শেখ?

Last Updated:

Birbhum News: বিজেপি প্রার্থীদের একের পর এক প্রচার কৌশল নিয়ে এবার কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল প্রার্থী কাজল শেখ।

+
ভোট

ভোট প্রচারে গিয়ে খড় কাটছেন বিজেপি প্রার্থী 

বীরভূম, সৌভিক রায়: ভোট বড় বালাই! সামনেই বিধানসভা নির্বাচন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সামনের মাসে ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আর ভোট মানেই বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনে প্রচার কার্য চালানো। ঠিক তেমনই দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা দাঁড়ি কেটে দিয়েছিলেন এক ভোটারের। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। ঠিক তেমন ভাবে এক দিকে নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস আলু তুলতে মাঠে নামলেন।
পাশাপাশি, একই দিনে ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল যন্ত্রে সর্ষে ঝরাতে গ্রামের মানুষের কাজে সাহায্য করলেন। মূলত চাষিদের অভাব অভিযোগ এবং তাঁরা কী সমস্যার মধ্যে রয়েছে, সেটা বুঝতে তাঁরা এই কাজ করেছেন বলে দুই প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ইক্ষুধারায় নিজের ভোট প্রচার করছিলেন খোকন দাস। সেই সময় হঠাৎ মাঠে চাষিদের সঙ্গে আলু তুলতে নেমে পড়েন। আলু তোলার সময়ে বিগত বেশ কয়েকবছর ধরে চাষীদের নানান অভাব অভিযোগ এর কথা শোনেন তিনি।
advertisement
advertisement
তবে শুধু আলু তোলার কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরে বড়োডিহা গ্রামে ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে গবাদিপশুর জন্য খড় কাটার কাজেও হাত লাগান খোকন। বিজেপি প্রার্থী খোকন দাস জানান, “এই বছর সেই ভাবে আলুর দাম না থাকায় চাষিদের মাথায় হাত পড়েছে। তাঁদের চাষের খরচ উঠছে না। রাজ্য সরকার চাষিদের কথা ভাবছে না। আগামিদিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে চাষীরা ন্যায্য মূল্যে ফসলের দাম পাবেন। চাষিদের ও সাধারণ মানুষদের সহযোগিতার করার জন্য এবং তাদের মনোবল বাড়াতে এই সব কাজে হাত লাগালাম।”
advertisement
এর পাশাপাশি বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের মল্লারপুর ১ গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামের আদিবাসী পাড়ায় গৃহসম্পর্ক অভিযানে যায় দুধকুমার। সেখানে এক ভোটারের বাড়িতে ঢুকে যন্ত্রে ঝাড়াইয়ের কাজ শুরু করেন দুধকুমার। তিনি বলেন, ‘ওই চাষি আমাকে জিজ্ঞাসা করেন আপনি রাজনীতির পাশাপাশি কী কাজ করেন? তখন আমি তাঁকে বলি আমিও আপনার মতো চাষার ছেলে। চাষ আমার জীবিকা।” এর পরেই তিনি এই চাষির সঙ্গে সর্ষে ঝাড়াই করতে থাকেন। যদিও এই বিষয়ে বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ বলেন, “এই ভোটের সময় বিজেপি প্রার্থীরা দরকার পড়লে আপনার হাত টিপে দেবে, পা টিপে দেবে। এমনকি আপনি বললে তেল মালিশ পর্যন্ত করে দেবে। কারণ তাদের ৩৬৫ দিনের মধ্যে শুধুমাত্র ভোটের কয়দিন রাস্তায় দেখা যায়।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: বিজেপির ভোট প্রচারে কেউ কামিয়ে দিচ্ছেন দাড়ি, তো আবার কেউ কেটে দিচ্ছেন খড়! কী বললেন কাজল শেখ?
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement