advertisement

Suvendu Adhikari: 'নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুর!' কোন অঙ্কে ভবানীপুরে মমতাকে হারানোর দাবি করছেন শুভেন্দু?

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, ''গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। না শুধরোলে বাহাত্তর ঘন্টা আগে ছোটাব।''

ফের মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ফের মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
পঙ্কজ দাশ রথী, পটাশপুর: পটাশপুরে নির্বাচন প্রচার সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? এই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ”আগে নন্দীগ্রামে হেরেছে। এবার ভবানীপুরে হারবে। ৩২ লক্ষের মধ্যে ১৮ লক্ষ নন এলিজিবিল। তৃণমূলকে ছাপ্পা না দিতে দু দফায় ভোট হচ্ছে। এবার ভবানীপুরে ছাপ্পা দিতে পারবে না। ৪৯ শতাংশ লোকসভায়।”
শুভেন্দুর সংযোজন, ”গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। না শুধরোলে বাহাত্তর ঘন্টা আগে ছোটাব। আয়ুষ্মান, বিশ্বর্কমা যোজনা লাগু হবে। তপন মাইতিকে জয়ের আগাম শুভেচ্ছা। কুটির শিল্পীদের সরঞ্জাম কিনতে পনেরো হাজার দেবে বিজেপি। আরো ৪.৫ লক্ষ উজ্জ্বলা ফ্রি চালু করতে দেননি।”
advertisement
advertisement
বিরোধী দলনেতার কথায়, ”চাকরি নামক বস্তুটা তুলে দিয়েছে এই সরকার। ২০১৩ সালে যুবশ্রী চালু করে বন্ধ করে দিয়েছেন। এই টাকায় আপনি বিয়ে করতে পারবেন! সংসার পুত্র কন্যাকে স্কুলে ভর্তি করতে পারবেন! এসএসসি-তে পণ করেছে এই মহিলাদের চাকরি দেবে না। উনিশ হাজার স্কুল বন্ধ করেছেন। সূর্যঘর সোলার হবে, উনি (মমতা) সেটা করতে দেবেন না। আইসিডিএস, আশা, প্রাণীমিত্ররা উচিত টাকা পাবেন। ধর্ষক মুক্ত হবে এ রাজ্য। কলেজের মধ্যে ধর্ষণ বন্ধ হবে।”
advertisement
এরপরই এসআইআর-এর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ”এসআইআর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন টাইট দিচ্ছে। আমরা কখনও বলি না মুসলিমদের ভোট চাইনা। আপনারা দেন না। একদিন ভুল বুঝে মুসলিমরা অবশ্যই আসবেন। বিজেপিতে দেশ আগে, ব্যক্তি পরে। আর উদাস্তু হব না। যত মিথ্যা হয়েছে, প্রথম ক্যাবিনেটে খারিজ করে দেব। কর্মচারী নেতা হয় না। আমরা বাইরে থেকে আনার ব্যবস্থা করব।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: 'নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুর!' কোন অঙ্কে ভবানীপুরে মমতাকে হারানোর দাবি করছেন শুভেন্দু?
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement