advertisement

North 24 Parganas News: করলেন হরিনাম সংকীর্তন! ভোগ রান্না থেকে শুরু করে প্রসাদ বিতরণ, অন্য মেজাজে বিজেপি প্রার্থী রেখা পাত্র

Last Updated:

বিজেপি প্রার্থী রেখা পাত্র অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেই হাতে খিচুড়ি ভোগ রান্না করলেন।

+
রান্নায়

রান্নায় ব্যস্ত রেখা পাত্র

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিধানসভা নির্বাচনের আবহে প্রার্থীদের প্রচারে ভিন্ন ভিন্ন ছবি উঠে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে। অনেক প্রার্থী আবার ভোটের আগে মানুষের কাছে পৌঁছতে নিচ্ছেন অভিনব উদ্যোগ। প্রচারের ধরনেও আনছেন নতুনত্ব, যাতে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা যায়।
এমনই এক ভিন্ন ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভায়। বিজেপি প্রার্থী রেখা পাত্র অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেই হাতে খিচুড়ি ভোগ রান্না করলেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকার ২২ নম্বর বুথে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই এলাকায় অনুষ্ঠিত হরিনাম সংকীর্তনে প্রার্থী নিজে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অন্নভোগ রান্নায় শামিল হন।
advertisement
advertisement
শুধু তাই নয়, রান্নার পর ভক্তদের সঙ্গে বসে তিনি মন দিয়ে হরিনাম শোনেন এবং নিজ কণ্ঠেও হরিনাম পরিবেশনও করেন। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করেন তিনি। পরে সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণও করেন, যা এলাকাবাসীর মধ্যে এক আলাদা সাড়া ফেলে। এদিন প্রচারের ফাঁকেই গ্রাম্য পরিবেশে নিজেকে আরও সহজভাবে তুলে ধরতে সাইকেল চালিয়ে এলাকায় ঘুরতেও দেখা যায় তাকে। সব মিলিয়ে, প্রচারে ভিন্ন মাত্রা এনে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছেন এই প্রার্থী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: করলেন হরিনাম সংকীর্তন! ভোগ রান্না থেকে শুরু করে প্রসাদ বিতরণ, অন্য মেজাজে বিজেপি প্রার্থী রেখা পাত্র
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement