WB Assembly Election 2026: বাংলা শিখতে হবে! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরামর্শ জেলা প্রশাসনের, অতীত থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ
- Published by:Sneha Paul
Last Updated:
West Bengal Assembly Election 2026: বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। জেলায় জেলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার তাঁদের বাংলা শেখার টিপস দিল কোচবিহার জেলা প্রশাসন।
কোচবিহারঃ একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। এরপর প্রায় পাঁচ বছর কেটে গেলেও সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসন্ন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাংলা শেখার পরামর্শ কোচবিহার জেলা প্রশাসনের।
ভোটের আবহে রবিবার কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে কোচবিহার জেলা প্রশাসনের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়। সেখানেই ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাংলা ভাষা আয়ত্ত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর। পুরোপুরি সম্ভব না হলেও রোজকার জীবনে ব্যবহৃত কিছু বাংলা বাক্য ও শব্দ শিখতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ভোটের মুখে মালদহ পুলিশের জোড়া সাফল্য! ধুন্ধুমার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে ৮ দুষ্কৃতী
জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চের পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করতে হবে। সেই কাজ করতে গিয়ে যাতে কোনও প্রকার অসুবিধা না হয়, সেই জন্যই জেলা প্রশাসনের তরফে বাংলা শেখার টিপস দেওয়া হয়েছে বলে খবর।
advertisement
advertisement
বৈঠকের পর কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব বলেন, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে আরও গুরুত্ব দিয়ে রুট মার্চ করানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গেই একুশের বিধানসভা ভোটের সময় হওয়া ঘটনার কথা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে। শীতলকুচির জোড়পাটকির ভোটারদের ভয় দূর করতে আরও বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার দু’দফায় ভোট হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 25, 2026 3:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: বাংলা শিখতে হবে! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরামর্শ জেলা প্রশাসনের, অতীত থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ









