advertisement

Malda News: ভোটের মুখে মালদহ পুলিশের জোড়া সাফল্য! ধুন্ধুমার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে ৮ দুষ্কৃতী

Last Updated:

Malda News: বিধানসভা নির্বাচনের আগে অ্যাকশনে মালদহ পুলিশ। তিনটি পৃথক অভিযানে মিলল বড়সড় সাফল্য। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি পুলিশের জালে ৮ দুষ্কৃতী।

ভোটের মুখে অ্যাকশনে মালদহ পুলিশ
ভোটের মুখে অ্যাকশনে মালদহ পুলিশ
মালদহ, জিএম মোমিনঃ নির্বাচনের আগে মালদহ পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার মাদক ও আগ্নেয়াস্ত্র, জালে ৮ দুষ্কৃতী। নির্বাচনের প্রাক্কালে মালদহ জেলায় দুষ্কৃতী দমনে একের পর এক সফল অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
এই ঘটনাগুলিতে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যা ভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িরই প্রমাণ বলে মনে করছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পায়। সেই অনুযায়ী দ্রুত দু’টি পৃথক অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ গ্রামের মাটি থেকে টিভির পর্দা! তবলার তালে কাঁপিয়েছেন বড় বড় মঞ্চ, উঠতি তবলা বাদকদের অনুপ্রেরণা এগরার কানাইলাল
প্রথম অভিযানে শাহবাজপুর এলাকা থেকে ৫০২ গ্রাম ব্রাউন সুগার সহ আব্দুল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এরপর দ্বিতীয় অভিযানে প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ সমীর নাদাপ ও মহম্মদ ইব্রাহিম নামে আরও দুই পাচারকারীকে আটক করা হয়। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কড়া নজরদারির অংশ হিসেবে বিহার সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিল চাঁচল থানার পুলিশ। সেই সময় নলকুঠিয়া এলাকায় ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল, দু’টি ওয়ান শাটার ও চার রাউন্ড কার্তুজ। এরপরেই গ্রেফতার করা হয় অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মোঃ রিয়াজুল ও মোহাম্মদ আমানকে। ধৃতদের সকলের বাড়ি বিহারের কাটিহার জেলায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, “বিহার থেকে অস্ত্রগুলি এই রাজ্যে বিক্রির উদ্দেশে আনা হচ্ছিল। ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। পুরো পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ভোটের মুখে মালদহ পুলিশের জোড়া সাফল্য! ধুন্ধুমার অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে ৮ দুষ্কৃতী
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement