প্রত্যক্ষদর্শীদের মতে, যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল তার কিছুটা দূরেই খাবার ব্যবস্থা হয়েছিল। সেখানেই তাঁরা বসেছিলেন। তবে পরিবেশন শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই হঠাৎ উল্টে যায় গরম খিচুড়ির কড়াই। সেই খিচুড়ি ছিটকে কারও পায়ে লাগে, কারও আবার শরীরের বিভিন্ন জায়গায়। সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সকলকে ভর্তি করায় কর্তৃপক্ষ। এরপর দু’জনকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়, বাকি দু’জনের এখানেই চিকিৎসা চলছে।
advertisement
জানা যায়, তিথি বিশ্বাস নামে বড় জিয়াকুরের এক গৃহবধূর দু’পা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ঈশান ঘোষ, অঙ্কুশ ঘোষ ও তিয়াসা ঘোষ গুরুতর অসুস্থ। এর মধ্যে ঈশানের শরীরের ঊর্ধাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাই তাঁকে এবং তিথিকে অন্যত্র স্থানান্তকর করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন খিচুড়ির কড়াই কীভাবে উল্টে গেল সেটা কেউই বলতে পারছেন না। কারণ প্রচণ্ড ভিড়ের মাঝে এই দুর্ঘটনা ঘটেছিল। কেউই কারও দিকে লক্ষ্য রাখেননি। তবে ওই দুই পরিবারের পাশাপাশি আরও অনেকেই সামান্য হলেও অসুস্থ হয়েছেন বলে খবর। এই আবহে মেলার বিভিন্ন কর্মসূচি বন্ধ রেখে সকলের পাশেই রয়েছে কর্তৃপক্ষ।






