বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম উঠে আসছে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর৷ অথচ ওই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিপিআই (এমএল)৷ মঙ্গলবার বিকেলে এবিটিএ-এর জেলা ডেপুটেশনের মঞ্চে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী৷ সেই মঞ্চ থেকেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে একত্রিত হওয়ার ডাক দিলেন সিপিএম নেতা৷
সভা শেষে সুজন বাবু বলেন,রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে চেয়েছে সিপিএম। প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, কংগ্রেস একা লড়ছে, তবে মানুষ ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল ও বিজেপিকে হারাবে। এ দিকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে সিপিআইএমএল প্রার্থী দিলেও বামেরা অধীরের বিরুদ্ধেও ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাবে কি না, সেই প্রশ্নের সরাসরি জবাব দেননি সিপিএম নেতা৷
advertisement
সুজন চক্রবর্তী বলেন, প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, কংগ্রেস একা লড়ছে, তবে মানুষ ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল ও বিজেপিকে হারাবে।
বহরমপুর বিধানসভা কেন্দ্রে বাম সমর্থকরা সিপিআইএমএল-কে ভোট দেবেন, না কি অধীর চৌধুরীকেই সমর্থন করবেন? না কি এই টানাপোড়েনে পড়ে বাম ভোট বিজেপি-র ঝুলিতে চলে যাবে? জবাবে সুজন চক্রবর্তী বলেন, এখনও সব কেন্দ্রে প্রার্থী ঠিক হয়নি,সময় মতো ঠিক হয়ে যাবে কী ভাবে লড়াই হবে। তবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যে জয়ী হতে পারে সেই সমস্ত শক্তিকে এক করতে চাইছে সিপিএম।
