BJP Assembly 2026: ভোটার খুঁজতে নৌকায় বিজেপি প্রার্থী! মালদহে নদীপথে ভোট প্রচারে নৌকা যাত্রীদের কাছে ভোট আহ্বান
- Reported by:Jiam Momin
- Published by:Salmali Das
Last Updated:
BJP Assembly 2026: মাটির বদলে এবার নদীপথে নেমে নৌকায় চড়ে প্রচার সারলেন মালদহের রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।
মালদহ, জিএম মোমিন: বিধানসভা নির্বাচনের আগে প্রচারে দিকে দিকে দেখা দিচ্ছে বিভিন্ন কৌশল। কেউ ক্ষেতে নেমে আলু তুলছেন আবার কেউ নিজেই কেটে দিচ্ছেন ভোটারের দাড়ি। এবারে অন্য কায়দায় ভোট প্রচার দেখা গেল মালদহে। মাটির বদলে এবার নদীপথে নেমে নৌকায় চড়ে প্রচার সারলেন মালদহের রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। ফুলহার নদী ঘুরে বিভিন্ন নৌকার যাত্রীদের কাছে গিয়ে ভোটের আবেদন জানান, পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নেন। এদিন রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর দিয়ারা এলাকায় প্রচার চালান বিজেপি প্রার্থী। ফুলহার নদীর ওপারে অবস্থিত এই গ্রামে রয়েছে কাহালা গ্রাম পঞ্চায়েতের দুটি বুথ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিষেক সিংহানিয়া অভিযোগ করেন, “স্বাধীনতার পর এত বছর পেরিয়ে গেলেও এলাকায় তেমন কোনও উন্নয়ন হয়নি। প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের বসবাস এই অঞ্চলে, অথচ এখনও ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় বাসিন্দাদের।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিজেপি সরকার গঠিত হলে এই সমস্যার সমাধান করা হবে এবং নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ করা হবে।”
advertisement
আরও পড়ুনঃ ওভেন বারবার নিভে যাচ্ছিল, খুলতেই চমক! গ্যাস নয়, সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি প্রার্থীর এই প্রচারকে কটাক্ষ করেছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “এতদিন এলাকার মানুষের দুর্দশার সময় বিজেপি প্রার্থীকে দেখা যায়নি, এখন ভোটের আগে ‘নাটক’ করতে নৌকায় চড়ে প্রচারে নেমেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নদী ভাঙন সমস্যার সমাধানের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিজেপি।”
advertisement
advertisement
সব মিলিয়ে, নদীপথে এই অভিনব প্রচার যেমন স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনই তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি, অন্যদিকে পাল্টা কটাক্ষ। আর এই দ্বিমুখী অবস্থানের মাঝেই রতুয়ার নদীঘেরা অঞ্চলে ভোটের লড়াই ক্রমশ আরও তীব্র হয়ে উঠছে। এখন দেখার, শেষ পর্যন্ত এই ইস্যু ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 24, 2026 8:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
BJP Assembly 2026: ভোটার খুঁজতে নৌকায় বিজেপি প্রার্থী! মালদহে নদীপথে ভোট প্রচারে নৌকা যাত্রীদের কাছে ভোট আহ্বান









