বিহারের বিজেপি নেত্রীর স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক!অভিযোগ তুলে সরব তৃণমূল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে মালদহে। অভিযোগ উঠেছে, বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ানের স্বামী মালদহে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়টি সামনে আসতেই তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়ে সরব হয়েছে।
কলকাতা: বিহারের বিজেপি নেত্রীর স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক! সেই অভিযোগ তুলে এবার সরব হল তৃণমূল। জানা গিয়েছে, বিহারের বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ানের স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক। আর এতেই আপত্তি তুলে সরব হয়েছে তৃণমূল।
এই প্রসঙ্গে দমদম কেন্দ্রের প্রার্থী ব্রাত্য বসু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়া মেনে নিতে পারছেন না জ্ঞানেশ কুমার। তিনি এটাকে ব্যক্তিগত ভাবে নিয়েছেন। সরকার ও দল কি করে এক হতে হয়, তা হিটলারের পর জ্ঞানেশ কুমার দেখাচ্ছেন। এমসিসি চলাকালীন যা যা বদল হচ্ছে, আর বিহারে এম সি সি ঘোষণার পরে নীতিশ কুমার টাকা ঘোষণা করেছিল।”
advertisement
এরপরেই তিনি অভিযোগ করেন, “জয়ন্ত কান্ত, মাণিকচক, বৈষ্ণবনগর, সুজাপুর ও মোথাবাড়ির পুলিশ পর্যবেক্ষক। ২০০৯ সালের আইপিএস। উত্তরপ্রদেশের বাসিন্দা, বিহারে কর্মরত।”
advertisement
প্রায় একই অভিযোগের সুর শোনা গেল পার্থ ভৌমিকের গলাতেও। এই প্রসঙ্গে তিনি বলেন, “গায়ের চামড়া মোটা। তাই পদত্যাগ করলেন না। নির্বাচন কমিশনের কাজের ওপর হস্তক্ষেপ করলেন। তার পরেও শুধু অমিত শাহের লোক বলে তিনি রয়ে গেছেন। মানুষ এর জবাব দেবে। আর জ্ঞানেশ কুমারকে একদিন এর জবাব দিতে হবে। আজকে যে লড়াই বাংলার। ৪’মে এর পর থেকে সেই লড়াই ভারতের হয়ে যাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 8:42 PM IST









