TRENDING:

Nadia News: বাংলাদেশে পালাচ্ছিল, নদিয়ার হাঁসখালি থেকে ধরা পড়ল আফগান নাগরিক! কে সে জানেন?

Last Updated:

Nadia News: নদিয়ার হাঁসখালি থেকে ধরা পড়লেন এক আফগান নাগরিক। তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাঁসখালি, মৈনাক দেবনাথ: হাঁসখালিতে গ্রেফতার আফগান নাগরিক, শুরু তদন্ত। নদিয়ার হাঁসখালি থানার ফতেপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক আফগান নাগরিক। সোমবার রাতে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানদের নজরে পড়ে ওই ব্যক্তি।
আপাতত আটক করা হয়েছে ওই আফগান নাগরিককে
আপাতত আটক করা হয়েছে ওই আফগান নাগরিককে
advertisement

সূত্রের খবর, কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশেই তিনি সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করা হয়, তার কথাবার্তা ও ভাষা শুনে প্রথমে বিএসএফের সন্দেহ হয় যে তিনি আফগানিস্তানের নাগরিক। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয় এবং সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তির কাছ থেকে ভারতে আসার কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

advertisement

আরও পড়ুন: বহরমপুরে স্বমহিমায় অধীর! তবে কি বিধানসভা নির্বাচনে বড় চমক হতে চলেছে বহরমপুরে?

এরপর বিএসএফের পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আলিজআহি মোসাফির। এদিন তাকে রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশ আরও জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

উল্লেখ্য, ইতিমধ্যেই আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়েছে তালিবান। তারপর থেকেই আফগানিস্তান ছাড়তে শুরু করেছে সেই দেশের নাগরিক। সেই দেশে একাধিক নিয়ম আইন শৃঙ্খলা পরিবর্তন হয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।  আর সেই কারণেই সেই দেশ ছাড়তে চেয়েছে অনেক আফগান নাগরিক। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই আফগান  নাগরিকের দেখা মেলাতে খানিক চিন্তা ও উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকা গুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: বাংলাদেশে পালাচ্ছিল, নদিয়ার হাঁসখালি থেকে ধরা পড়ল আফগান নাগরিক! কে সে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল