TRENDING:

Assembly Election: সিপিআইএম প্রার্থী ঘোষণা হতেই উচ্ছ্বাস! হরিহরপাড়ায় মিষ্টিমুখ, সমর্থন ISF-এর

Last Updated:

Assembly Election: ঘোষণা হল হরিহরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থীর নাম। হরিহরপাড়াতে এবার প্রার্থী তালিকায় বড় চমক দিল লাল শিবির৷ প্রার্থী হলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক সিপিআইএমের জামির মোল্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিহরপাড়া, তন্ময় মণ্ডল: একটা সময়ের বাম দূর্গ হিসেবে পরিচিত ছিল হরিহরপাড়া। আর সেই হরিহরপাড়াতে এবার লাল শিবিরের চমক। সমর্থন করল আইএসএফ। যার ফলে অবশেষে ঘোষণা হল হরিহরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থীর নাম। মুর্শিদাবাদের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম।
advertisement

ISF সমর্থিত সিপিআইএমের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভার প্রার্থী হলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক সিপিআইএমের জামির মোল্লা। প্রার্থী ঘোষণা হতেই কর্মীদের উচ্ছ্বাস, প্রার্থীকে ঘিরে মিষ্টি মুখ করানো, এবং ভোট প্রচার শুরু করলেন হরিহরপাড়া বাজারে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার। প্রার্থী ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। হরিহরপাড়া বাজার এলাকায় প্রার্থীকে ঘিরে মিষ্টিমুখ করানো হয়, পাশাপাশি শুরু হয়ে যায় জোরকদমে নির্বাচনী প্রচার।

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি! ইডি কবে ‘ব্যাক্তি’ হল? মৌলিক অধিকার খর্ব প্রশ্নে সওয়াল কপিল সিব্বলের

View More

সিপিআইএম প্রার্থী জামির মোল্লা জানিয়েছেন, আগামী দিনে লড়াই হবে জোর কদমে। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এই আসন ছাড়া হয়েছে আমাদের। সিপিআইএমের দলীয় প্রতীকে আমরা এখানে লড়াই করব। হরিহরপাড়া আসনে গত লোকসভা নির্বাচনে আইএসএফ আলাদা ভাবে লড়াই করেছিল আমরাও আলাদা ভাবে লড়াই করেছিলাম। বামেদের ভোট এখানে অনেকটাই বেশি ছিল ২০২৪ সালে লোকসভা নির্বাচনে। রাজ্যে বামফ্রন্ট আইএসএফ সঙ্গে বৈঠক করেই সিপিআইএম আসন দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: শাসন ব্যবস্থার বদল, পারমাণবিক হুমকি শেষ করা…‘অবাস্তব’! ইরান যুদ্ধে নতুন করে লাভ-ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যানিংপূর্ব কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী প্রচার! আইএসএফকে কড়া বার্তা শওকত মোল্লার
আরও দেখুন

তবে এই প্রার্থী ঘোষণাকে ঘিরে সামনে এসেছে ভিন্ন চিত্রও। ISF ব্লক সভাপতি সনৎ শর্মা স্পষ্ট জানিয়েছেন, সিপিআইএমের সঙ্গে তাদের কোনও সমঝোতা হয়নি। এমনকি জেলা বা রাজ্য স্তর থেকেও এ বিষয়ে কোনও নির্দেশিকা মেলেনি বলে দাবি তাঁর। তিনি আরও জানান, ISF তাদের নিজস্ব প্রার্থীই দেবে এবং আগামী বুধবার সেই প্রার্থী ঘোষণা করা হবে। ফলে হরিহরপাড়া কেন্দ্রে জোট না আলাদা লড়াই। তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমেই বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Assembly Election: সিপিআইএম প্রার্থী ঘোষণা হতেই উচ্ছ্বাস! হরিহরপাড়ায় মিষ্টিমুখ, সমর্থন ISF-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল