TRENDING:

Rainfall alert: দক্ষিণবঙ্গের তিন জেলায় কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট

Last Updated:
আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই রাজ্যে তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
1/5
দক্ষিণবঙ্গের তিন জেলায় কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট
আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই রাজ্যে তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
ওই তিন জেলার মধ্যে রয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে এই তিন জেলায়। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই।
advertisement
4/5
বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/5
কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rainfall alert: দক্ষিণবঙ্গের তিন জেলায় কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল