Birbhum Election News: এখনও SIR তালিকায় নাম বিচারাধীন, চিন্তায় দল! তবু টিকিট পেয়ে কী বললেন কাজল শেখ?
- Reported by:Souvik Roy
- Published by:Tias Banerjee
Last Updated:
বীরভূমের হাঁসন বিধানসভায় তৃণমূল প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ এসআইআর তালিকায় বিচারাধীন থেকেও প্রচারে ব্যস্ত, আদালত ও দলের উপর ভরসা রাখছেন।
advertisement
1/5

সামনের মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। এবং ২৯ তারিখ দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফায় বীরভূম জেলার মধ্যে মোট ১১টি বিধানসভায় নির্বাচন হবে। ইতিমধ্যে প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
ঠিক তেমনই বীরভূম জেলায় হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ টিকিট পেয়েছেন। যদিও তিনি এসআইআর-এর তালিকায় এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
এসআইআর এর প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা লিস্টে প্রায় ১২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যায়। অন্যদিকে বিচারাধীন প্রায় এক লক্ষেরও বেশি। আর সেই বিচারাধীন তালিকায় রয়েছেন ফায়েজুল হক ওরফে কাজল শেখ ও তাঁর বৃদ্ধা মা সাদেকা বিবি। এরপরই সোমবার মধ্যরাতে এসআইআর এর দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
সেই তালিকা থেকেও এখনও 'বিচারাধীন' তকমা যায়নি কাজল শেখের ওপর থেকে। যদিও এই বিষয়ে কাজল শেখ জানান "ঠিক যেমন আমার নাম আসেনি, তেমনই এখনও অনেকের নাম আসেনি, এতে চিন্তার কিছু নেই। দল আমাকে ভরসা করে হাঁসন বিধানসভা থেকে টিকিট দিয়েছে। আমি এই বিধানসভা থেকেই লড়ব। আদালতের উপর আমার ভরসা আছে। বিচারব্যবস্থার উপর আমার আস্থা আছে।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর তালিকায় নাম এখনও বিচারাধীন থাকলেও এই দিন কাজল শেখকে দেখা গেছে একদম ফুরফুরে এবং ভোটের মেজাজে। সকাল থেকেই বিগত কয়েক দিনের মতোই তিনি দলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে হাঁসন বিধানসভায় নিজের কর্মীসভা এবং প্রচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum Election News: এখনও SIR তালিকায় নাম বিচারাধীন, চিন্তায় দল! তবু টিকিট পেয়ে কী বললেন কাজল শেখ?