TRENDING:

Murshidabad News: বহরমপুরে চালু হল দু'টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র! বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা, বয়স্কদের বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান

Last Updated:

Murshidabad News: বহরমপুরে ২টি আরবান ওয়েলনেস হেলথ সেন্টারের উদ্বোধন। মিলবে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৫ হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বহরমপুরে শহরবাসীর জন্য তৈরি হল আরবান ওয়েলনেস হেলথ সেন্টার। আগামী দিনে বহরমপুর শহরের নাগরিকদের সুস্থ রাখা এবং তার সঙ্গে মানসম্মত জীবন-যাপন বজায় রাখা মূল উদ্দেশ্য। বয়স্ক মানুষের বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে এবার পুরসভা।
advertisement

জানা গিয়েছে, বহরমপুর পুরসভার উদ্যোগে ২৬ নং ওয়ার্ডের কিষান ঘোষ লেন ও ১২ নং ওয়ার্ডের খাগড়া শ্মশান ঘাট এলাকায় দু’টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। যার উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী আধিকারিক ও কাউন্সিলর বৃন্দ।

আরও পড়ুনঃ হেরিটেজ ওয়াক ঘিরে বড় ঘোষণা বিশ্বভারতীর! পর্যটকদের সুবিধায় এবার অনলাইনে টিকিট বুকিং, রবীন্দ্রনাথের স্থাপত্য দর্শন হোক দুর্নীতিমুক্ত

advertisement

মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানিয়েছেন, এখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা মিলবে। শহরের  আরও স্বাস্থ্যকেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে। সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি মানুষের সু-স্বাস্থ্য দরকার। রাজ্যে সরকার সেই কারণেই মানুষের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিয়েছেন। বহরমপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সু-স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে।

advertisement

আরও পড়ুনঃ আধুনিক বিপণন পদ্ধতিতে কৃষকদের দক্ষ করতে হাওড়ায় প্রশিক্ষণ শিবির, বিশেষজ্ঞদের সু-পরামর্শে আয় বৃদ্ধির দিশা, হাতে-কলমে প্রদর্শন

আগে বহরমপুর শহরে ১২টি সু-স্বাস্থ্য কেন্দ্র ছিল। এখন প্রত্যেক ওয়ার্ডে একটি করে হেলথ সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৫ হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এখানে হাইপার টেনশন, ডায়াবিটিস থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা মিলবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

প্রতি সোমবার ও শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খোলা থাকবে এই স্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও যারা বয়স্ক মানুষ আছেন তাদের বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দেবেন পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বহরমপুর পুরসভার নতুন উদ্যোগে খুশি শহরবাসী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বহরমপুরে চালু হল দু'টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র! বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা, বয়স্কদের বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল