দীর্ঘ ৩০ বছর ধরেই বই বিক্রি করে থাকেন বামপন্থী সম্মেলনে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সন্মেলন থেকে কর্মীসভা, জনসভাতে বইয়ের পসরা নিয়ে বসে থাকেন তিনি। পছন্দ মতো বিভিন্ন বই কিনে থাকেন ক্রেতারা। বামপন্থী কর্মীদের মধ্যে বই পড়ার আগ্রহ থাকে। তাই বই বিক্রি করা হয়। চঞ্চল ঘোষের কথায়, রাজ্যে বিভিন্ন অংশের কাছে লড়াই আন্দোলনের মাধ্যমে পৌঁছচ্ছে সিপিআই(এম)।
advertisement
আরও পড়ুন: গোড়ালি অপারেশন করাতে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু, পরে পরিবারকে লাখ টাকার টোপ! চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ
বামপন্থীদের ডাকে সাড়াও দিচ্ছেন বিভিন্ন অংশের মানুষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামপন্থার পুনরুত্থান সম্ভব আশাবাদী বই বিক্রেতা চঞ্চল ঘোষ। বইয়ের স্টলে থাকে নেতাজী সুভাষ বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই। এমনকি আছে বিভিন্ন বামপন্থা বই। বামফ্রন্ট সরকার কোনও আকস্মিক উন্মোচন নয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাম ও গণতান্ত্রিক শক্তির লাগাতার আন্দোলন, সংগ্রাম, ১৯৬০ দশকের দ্বিতীয়ার্ধে স্বল্পমেয়াদি দুটি যুক্তফ্রন্ট সরকার, ১৯৭০-র দশকের প্রথমার্ধে আধাফ্যাসিস্ত তানাশাহীর বিরুদ্ধে সংগ্রাম, জরুরি অবস্থার মোকাবিলা, অনেক আত্মত্যাগ ১৯৭৭ সালের বামফ্রন্ট সরকার গঠনের প্রেক্ষাপট নির্মাণ করেছিল। স্টলে সেই সংক্রান্ত বিভিন্ন বই রয়েছে। ১৯৬৭ সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারের বিকল্প কর্মসূচি, দৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে বই বিক্রি করা হচ্ছে তাঁর ছোট্ট স্টলে। যা কিনতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।





