TRENDING:

Film Shooting: স্যান্ডি-রেশমার জুটির সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি! বাঁকুড়ার রাজবাড়িতে সিনেমার শুটিং, বড়পর্দায় এবার জেলার ইতিহাস

Last Updated:

Bankura Film Shooting: বাঁকুড়া জেলার ইতিহাস নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা, আর তার শুটিং স্পট হিসাবে বেছে নেওয়া হয়েছে বাঁকুড়ার এক ঐতিহাসিক রাজবাড়িকে। স্যান্ডি-রেশমার জুটির সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার অন্যতম সুন্দর একটি রাজবাড়ি ছাতনা, এবার সেখানে টলিউডের শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। ঠিক যেন দুর্গাপুজোর একটা বাতাবরণ। আদতে এটা শুটিংয়ের সেট। আর এই শুটিং এর মাধ্যমেই রাজবাড়ির সৌন্দর্যজনক আরও ফুটে উঠল। সিনেমার নাম ‘শক্তি’!
advertisement

অভিনেতা স্যান্ডি এবং অভিনেত্রী রেশমা মণ্ডল জানিয়েছেন যে এই সিনেমায় ফুটে উঠবে বাঁকুড়ার কথা। কবে মুক্তি পেতে চলেছে সেই বিষয়টিকে ‘সারপ্রাইজ’ হিসেবে রাখা হয়েছে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র জানিয়েছেন, “নিজের কাজ সেরে শুটিং করলাম, খুব ভাল লাগল। ছাতনার কথা ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। এটাও আমার কাজের মধ্যেই পড়ে।”

advertisement

আরও পড়ুন: পাত্তা নেই কেন্দ্রীয় বাহিনীর, তবুও একমাস ধরে বন্ধ স্কুল! উত্তর ২৪ পরগনায় যা ঘটছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সব মহল

অভিনেতা স্যান্ডি জানিয়েছেন, “সিনেমার নাম শক্তি, খুব সুন্দর করে আমরা সবাই মিলে কাজ করছি। রাজবাড়িটা অত্যন্ত সুন্দর। এত গরম হওয়া সত্ত্বেও গাছ গাছালিতে ভরে রয়েছে বলে আরাম লাগছে। কলকাতায় আমরা এই বাতাবরণ পাই না। খুব ভাল লাগছে। শক্তি সিনেমাতে চমক থাকবে। আপনারা অবশ্যই থিয়েটারে আসবেন এবং দেখবেন।” অভিনেত্রী রেশমা মণ্ডল জানিয়েছেন, “আমরা খুব পরিশ্রম করে কাজ করছি। বাঁকুড়ার কথা ফুটে উঠবে এই সিনেমার মাধ্যমে। অত্যন্ত সুন্দর গল্প, আর এই জায়গাটাও খুব মিষ্টি। খুব ভাল লাগছে। দারুণ এক অভিজ্ঞতা।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্যান্ডি-রেশমার জুটির সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি! বাঁকুড়ার রাজবাড়িতে সিনেমার শুটিং
আরও দেখুন

ছাতনা রাজবাড়িতে ঢোকার আগে মনে হয় যেন, ১০০ বছর আগে পৌঁছে গেছেন। একেবারে অন্যরকম প্রকৃতি, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। দারুণ এক অভিজ্ঞতা হবে, এখনও গরম পুরোপুরি পড়েনি। অবশ্যই একবার ঘুরে আসুন। পাশে রয়েছে বাসুলি মায়ের মন্দির।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Film Shooting: স্যান্ডি-রেশমার জুটির সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি! বাঁকুড়ার রাজবাড়িতে সিনেমার শুটিং, বড়পর্দায় এবার জেলার ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল