TRENDING:

‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

Last Updated:

সাউথ সিটি মল-এ রাহুলকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন রাজ ও দেব। সেই সময়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘‘তখন সবেমাত্র সাউথ সিটি মল খুলেছে। ওকে নিয়ে আমরা নিউ মার্কেটে গিয়ে জামাকাপড় কিনেছিলাম। শুধু তাই নয়, রাহুল তো ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায়ও অতিথি শিল্পী হিসেবে ছিলেন।’’

advertisement
কলকাতা: রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা সাংসদ দেব। সোমবার কোচবিহারে ভোটের প্রচারের মাঝেই তিনি স্মৃতিচারণ করলেন। রাহুলের ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে তিনি একটি গানে ক্যামিও করেছিলেন। সেই নিয়ে পুরনো গল্প শোনালেন দেব। সঙ্গে জানালেন, ‘বাতাসে গুনগুন’ গানটির শ্যুটিংয়ের সময়ে কী হয়েছিল। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁদের সাউথ সিটি মলে শপিং করতে যাওয়ার গল্পও শোনান দেব। অভিনেতার কথায়, ‘‘খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। প্রথমে ভুল খবর বলে মনে হয়েছিল ৷’’
রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
advertisement

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে ডুবে মৃত্যু হয় অভিনেতার। রবিবার সন্ধ্যায় অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া টলিপাড়ায়। ইন্ডাস্ট্রির বহু তারকাই শোকজ্ঞাপন করেছেন অভিনেতার প্রয়াণে। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে শহরের বাইরে রয়েছেন দেব। তাই রাহুলের বাড়িতে যেতে পারেনি তিনি। যদিও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব বেশি কাজ করেননি তিনি। তবু অভিনেতার অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না দেব।

advertisement

দেব বলেন, “বড্ড তাড়াতাড়ি চলে গেল। রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর ‘প্যান্টে তালি’ গানে আমি নেচেছিলাম। সেই স্মৃতি আজও অম্লান। ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। দারুণ বন্ধুত্ব না থাকলেও, শিল্পী হিসেবে তাঁকে শ্রদ্ধা করতাম।”

আরও পড়ুন– রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর আইটেম গানে নেচেছিলেন দেব। ‘প্যান্টে তালি’ গানটি অত্যন্ত জনপ্রিয়ও হয়েছিল। সাউথ সিটি মল-এ রাহুলকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন রাজ ও দেব। সেই সময়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘তখন সবেমাত্র সাউথ সিটি মল খুলেছে। ওকে নিয়ে আমরা নিউ মার্কেটে গিয়ে জামাকাপড় কিনেছিলাম। শুধু তাই নয়, রাহুল তো ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায়ও অতিথি শিল্পী হিসেবে ছিলেন।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল