TRENDING:

Tollywood Actor's Death: রাহুলের চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ! অকালে চলে গেলেন টলিউডের আরও এক অভিনেতা

Last Updated:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুশোক না কাটতেই প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। মৃত্যুর কারণ অজানা, শোকবার্তা দিলেন সহকর্মী অলকানন্দা গুহ। মূলত পর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকালই শেষকাজ সম্পন্ন হয়েছে রাহুলের। তাঁর শোক এখনও কাটিয়ে উঠতে  পারেনি টলিউড। তার মাঝেই আরেক দুঃসংবাদ। প্রয়াত প্রণব চট্টোপাধ্যায়। এদিন অভিনেত্রী অলকানন্দা গুহ ফেসবুকে লেখেন,
প্রয়াত প্রণব চট্টোপাধ্যায়
প্রয়াত প্রণব চট্টোপাধ্যায়
advertisement

“ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার “

এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা॥

বলেছিলাম আমার আরো অনেক কাজ করবে তুমি॥

কিন্তু এটা আমি কি শুনলাম?

সব ছেড়ে চলে গেলে?

হয়তো আমি কিছুই করতে পারলাম না..

advertisement

(মূল পোস্টের বানান অপরিবর্তিত)

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। অলকানন্দার পোস্টের কমেন্টেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে।

রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে অনাড়াম্বরে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নীচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন। রবিবার রাতে প্রিয়াঙ্কা লেখেন, ‘বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷’ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুতিতে কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাস, তৃণমূল-বিজেপির সঙ্গে লড়াইয়ে 'এক ইঞ্চি জমি' ছাড়তে নারাজ
আরও দেখুন

রাহুলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তার মাঝেই আরেক দুঃসংবাদ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actor's Death: রাহুলের চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ! অকালে চলে গেলেন টলিউডের আরও এক অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল